রবিবার, জুলাই ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো, এবার কি বিশ্বকাপ জয়ের পালা?

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ পূর্বাহ্ণ
in খেলা
A A
টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো, এবার কি বিশ্বকাপ জয়ের পালা?

টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো, এবার কি বিশ্বকাপ জয়ের পালা?

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটলাস লায়ন্সরা। সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারানোর পর এখন ফুটবল বিশ্বে নতুন প্রশ্ন— এবার কি সত্যিই বিশ্বকাপ জয়ের দাবিদার মরক্কো?

কানাডার বিপক্ষে স্কোরলাইন স্বস্তিদায়ক হলেও পারফরম্যান্স ছিল বাস্তববাদী। পুরো ম্যাচে মাত্র পাঁচটি শট নিয়েই তিন গোল করেছে মরক্কো, যা বিশ্বকাপের নকআউট ইতিহাসে জয়ী কোনো দলের সবচেয়ে কম শট থেকে তিন গোল করার বিরল কীর্তি। প্রথমার্ধে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি মনোযোগ ছিল তাদের। তবে সুযোগ কাজে লাগানোর দক্ষতাই পার্থক্য গড়ে দেয়।

আরও পড়ুন

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে মরক্কো। সর্বশেষ ২০২৫ সালে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপে কেনিয়ার বিপক্ষে হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি দলটি।

কানাডা ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও গোলরক্ষক ইয়াসিন বুনো গুরুত্বপূর্ণ দুটি সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মরক্কো এবং প্রতিপক্ষের আক্রমণ কার্যকরভাবে থামিয়ে দেয়।

অধিনায়ক আশরাফ হাকিমি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অন্যদিকে ব্রাহিম দিয়াজ দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা চারটিতে উন্নীত করেছেন, যা আফ্রিকার কোনো ফুটবলারের সর্বোচ্চ।

টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাসও গড়েছে মরক্কো। ২০২২ ও ২০২৬— এই দুই বিশ্বকাপ মিলিয়ে নকআউট পর্বে তাদের জয় এখন চারটি, যা আফ্রিকার অন্য সব দেশের মোট নকআউট জয়ের সমান।

তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।

বিশ্লেষকদের মতে, এবার মরক্কোর সাফল্য কোনো অঘটন নয়। দেশটির দীর্ঘমেয়াদি ফুটবল পরিকল্পনা, আধুনিক একাডেমি এবং ইউরোপে বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী দল। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজদের মতো তারকারা সেই পরিকল্পনার সফল উদাহরণ।

কোচ উহাবি মনে করেন, মরক্কো এখন আর চমকের দল নয়, বরং বিশ্বকাপ শিরোপার প্রকৃত দাবিদার। তার ভাষায়, “এখন কেউ আমাদের অঘটনের দল বলে না। সবাই আমাদের শিরোপার লড়াইয়ে থাকা দল হিসেবেই দেখে। এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

২০২২ সালে মরক্কোর গল্প ছিল রূপকথার। আর ২০২৬ বিশ্বকাপে সেই গল্প এখন আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আটলাস লায়ন্সআশরাফ হাকিমিইয়াসিন বুনোকানাডাকোয়ার্টার ফাইনালফুটবল বিশ্বকাপফ্রান্সবিশ্বকাপ ২০২৬ব্রাহিম দিয়াজমরক্কো

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
0

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ দুটি হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, নরওয়ে, ইংল্যান্ড ও মেক্সিকো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক...

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ফলে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আর...

আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

আর্জেন্টিনার কাছে হারলেও ইতিহাস গড়ে বিদায় কেপ ভার্দের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
0

আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে দেশটির নাম খুব কম ফুটবলপ্রেমীরই আলোচনায় ছিল। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই তারা লিখেছে এক...

কেপ ভার্দের লড়াই পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

কেপ ভার্দের লড়াই পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের কাছ থেকে কঠিন পরীক্ষা দিতে হলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।...

পাকিস্তানের সাথে ৫ ওয়ানডেসহ ৪টি মেগা সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তানের সাথে ৫ ওয়ানডেসহ ৪টি মেগা সিরিজ খেলবে বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৬ — আষাঢ় ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ অপরাহ্ণ
0

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আগামী দুই বছরে অপেক্ষা করছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ২০২৬ ও ২০২৭ সালে অনুষ্ঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক হোম সিরিজকে সামনে রেখে সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির...

Next Post
সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: রাষ্ট্রপতি

সর্বেশষ

হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

হার্ট অ্যাটাকের আগে ৩০টি সংকেত দেয় শরীর, অবহেলায় বিপদ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ অপরাহ্ণ
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি শ্রমিকের ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In