শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
মাভাবিপ্রবিতে  পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

মাভাবিপ্রবিতে  পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

প্রতিবেদন:
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ঘোষপাড়া এলাকার ভাসানী মেসে প্রথম বর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের তিন শিক্ষার্থী—লোমান, নাজমুল ও আদনান এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইফের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিষয়টি জানাজানি হলে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মারধর করেন বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

‎ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার (২৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে সিপিএস, আইসিটি, গণিত, পরিসংখ্যান ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের আটজন শিক্ষার্থীকে ভাসানী মেসের একটি কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে তাদের মানসিকভাবে হেনস্তা করা হয়, অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং বেল্ট দিয়ে মারধরের চেষ্টা করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে চালু করে জমা রাখতেও বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

‎হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ভুক্তভোগী শিক্ষার্থী  আলিফ বলেন, “আমার মেসে ম্যানেজমেন্ট বিভাগের নোমান ভাই বাইরের একটি মেস থেকে একই বিভাগের আরও দুই শিক্ষার্থী—নাজমুল ভাই ও আদনান ভাইকে—আমাদের র‍্যাগ দেওয়ার জন্য নিয়ে আসেন। সেখানে হিসাববিজ্ঞান বিভাগের সাইফ ভাইও ছিলেন।আমাদের মেসে আইসিটি, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, গণিত ও সিপিএস বিভাগের প্রথম বর্ষের মোট আটজন নবীন শিক্ষার্থী ছিলাম। পরে আমাদের চা খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল । এ সময় গণিত বিভাগের দুইজন ইমিডিয়েট সিনিয়র ভাই আমাদের দেখে সন্দেহ করেন। পরে তারা বিষয়টি অন্যদের জানান। এরপর বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নোমান ভাইকে মারধর করেন।”

‎আইসিটি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ভুক্তভোগী  শিক্ষার্থী লাবণ্য বলেন “আমি আইসিটি বিভাগের শিক্ষার্থী। আমরা ভাসানী মেসে থাকি। একপর্যায়ে আমাদের মেসের বাইরে ডাকা হয়। সেখানে আমাদের মেসের আদনান ভাই (ম্যানেজমেন্ট বিভাগ) এবং ম্যানেজমেন্ট বিভাগের আরও দুইজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন আমাদের গালিগালাজ করেন এবং বেল্ট নিয়ে মারতে আসেন। এছাড়া হিসাববিজ্ঞান বিভাগের একজনও সেখানে ছিলেন। তবে তাদের আমরা চিনি না। উপস্থিত অন্যরা আমাদের মেসের সদস্য নন; শুধুমাত্র আদনান ভাই আমাদের মেসে থাকেন।”
‎
‎গণিত বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের ভুক্তভোগী শিক্ষার্থী সাখায়াত বলেন, “গতকাল মেসের মিল চালু করার বিষয়ে কথা হবে এমন কথা বলে লোমান ভাই আমাদের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তাঁর রুমে ডেকে নিয়ে যান। এ সময় তাঁর রুমে বাইরে থেকে আসা তাঁর আরও চারজন ব্যাচমেট অপেক্ষা করছিলেন। তারা খাটে বসে ছিলেন এবং আমাদের ফ্লোরে বসান।

‎রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে আমাদের রুমে ঢোকানো হয়। এরপর আমাদের সবার মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে চালু করে তাদের কাছে জমা রাখতে বলা হয়। তারপর তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেল্ট দিয়ে মারতে আসেন। আমরা ঠিকমতো সালাম দিইনি—এ বিষয়টি নিয়েও তারা আমাদের গালিগালাজ করেন। এছাড়া বারবার পরিচয় দেওয়ার নামে ভুল ধরেও বিভিন্নভাবে অপমান ও গালিগালাজ করা হয়।প্রায় এক ঘণ্টা আমাদের আটকে রাখা হয়। পরে আমাদের বের করে দেওয়া হলেও অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের হাবিব নামের আরেক শিক্ষার্থীকে আলাদাভাবে আটকে রাখা হয়।”

‎খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শনের পর র‍্যাগিংয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়।

‎এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী লোমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অপর অভিযুক্ত শিক্ষার্থী সাইফ বলেন, “বড় ভাইয়ের সঙ্গে কথা বলে পরে জানাব।” প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত অন্য শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, “ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে। অভিযোগের বিষয়ে তারা অবগত আছেন এবং তদন্তে র‍্যাগিংয়ের সঙ্গে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে বিভাগের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উচ্চশিক্ষাক্যাম্পাসটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদপ্রক্টরবিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় প্রশাসনভাসানী মেসমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবির‍্যাগিংশিক্ষার্থী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ অপরাহ্ণ
0

শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাও যে একজন শিক্ষার্থীর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ - সেই বার্তা বাস্তবে তুলে ধরেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিজেদের...

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
0

শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাও যে একজন শিক্ষার্থীর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ—সেই বার্তা বাস্তবে তুলে ধরেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিজেদের সহপাঠীদের জন্য...

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েক জন শিক্ষার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত...

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
0

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং...

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে...

Next Post
কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

সর্বেশষ

মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ অপরাহ্ণ
মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

মানুষকে যেসব কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার্থীদের ভালোবাসার উপহার

নভেম্বর ২৭, ২০২৬ — অগ্রহায়ণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

টাঙ্গাইলে ডিসির কাছে আবেদন করায় শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In