বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ, সখিপুর
A A
সখীপুরে অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদন:
সখিপুর সংবাদ দাতা

অনলাইনে জুয়ায় আসক্তি ও পারিবারিক কলহের জেরে স্ত্রী কাকলী আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী (আতিয়াপাড়া) এলাকার হায়দর আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. শফিকুল ইসলাম (রিপন) জানান, প্রায় ১৬ বছর আগে মেহেদী হাসান ও কাকলী আক্তারের বিয়ে হয়। তাদের ১৫ বছরের মেয়ে মেরী ও ১০ বছরের ছেলে মিরাজ রয়েছে।

রাষ্ট্রপক্ষের দাবি, মেহেদী দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী কাকলীর সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। এসব ঘটনায় কাকলী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে মামলায় অভিযোগ করা হয়।

নির্যাতন সহ্য করতে না পেরে ২০২৫ সালের ২৭ জুলাই কাকলী সন্তানদের নিয়ে সখীপুর জেলের মোড়ে তার চাচার বাসায় চলে যান। পরে ৩ আগস্ট সকাল ৯টার দিকে মেহেদী ফোন করে জানান, তিনি বাসার ফ্রিজ বিক্রি করে দেবেন। স্বামীর কথায় বিশ্বাস করে সকাল ১০টার দিকে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় ফিরে আসেন কাকলী।

বাসায় একটি নতুন ধারালো ছুরি দেখতে পেয়ে কাকলী তার স্বামীকে সেটি কেনার কারণ জিজ্ঞাসা করেন। রাষ্ট্রপক্ষের বর্ণনা অনুযায়ী, এ সময় মেহেদী ক্ষিপ্ত হয়ে বিছানার নিচে রাখা ছুরি বের করে কাকলীর পিঠে আঘাত করেন।

কাকলীর চিৎকার শুনে মেয়ে মেরী ও বাড়িওয়ালি সেখানে ছুটে আসেন। এ সময় মেহেদী রক্তাক্ত ছুরি হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা কাকলীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের ভাই সেনাসদস্য মো. বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা করেন। পরে সখীপুর থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। রাষ্ট্রপক্ষ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। তাদের মধ্যে নিহতের ১৫ বছর বয়সী মেয়ে মেরী আক্তার আদালতে তার বাবার হাতে মায়ের পিঠে ছুরিকাঘাতের ঘটনা প্রত্যক্ষ করার কথা জানান।

মামলার কার্যক্রম চলাকালে মেহেদী আদালতে দোষ স্বীকার করেন। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অনলাইন জুয়াআদালতের রায়কাকলী আক্তারটাঙ্গাইলটাঙ্গাইলের খবরমেহেদী হাসানযাবজ্জীবন কারাদণ্ডসখীপুরস্ত্রী হত্যাহত্যা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
0

দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় অনলাইন জাগো নিউজের প্রতিনিধি সম্মেলনে টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। বুধবার রাজধানীর মধ্যবাড্ডার হোসেন মার্কেটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলনে...

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে সরকারি বন বিভাগের প্রায় ২৪ বিঘা জমির আড়াই হাজার শাল-গজারি গাছ কেটে ফেলে দখলের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ এই গাছগুলো কেটে সেখানে...

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ দল। বৃহস্পতিবার সকালে গোপালপুর থানা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

বাসাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক যুবক দণ্ডপ্রাপ্ত

বাসাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে এক যুবক দণ্ডপ্রাপ্ত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
0

বাসাইল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে কারাদণ্ড এবং অপর অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ​পুলিশ সূত্রে...

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে তার বাবা ও সৎ মা নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির...

Next Post
ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

সর্বেশষ

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In