রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

আইফোনের লোভে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
in জাতীয়
A A
আইফোনের লোভে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার

আইফোনের লোভে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তাঁর ভাষ্য অনুযায়ী, অপ্রতিমকে জঙ্গলে নিয়ে যাওয়ার পর আইফোন ছিনিয়ে নিতে বাধা দিলে তিনজন মিলে বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যা মামলার তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার।

আরও পড়ুন

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

পুলিশ সুপার বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর করা সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে একটি জঙ্গলের দিকে যায়। এরপর তুহিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় ফাহাদও জড়িত ছিল বলে তুহিনের কাছ থেকে তথ্য পাওয়া যায়। পরে ফাহাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে কামরুলের সম্পৃক্ততার কথা জানায়।

পুলিশ সুপার জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাসা থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে।

অপ্রতিমকে হত্যার ঘটনার বর্ণনায় পুলিশ সুপার বলেন, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার দিকে জঙ্গলে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে অপ্রতিম বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে তার মৃত্যু হলে তারা আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সিয়াম নামের আরও একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এদিকে, অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর রোববার তাকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে দাফন করা হয়। এর আগে গন্ধমতি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপ্রতিম হত্যাআইফোন ছিনতাইইশায়াত শাহরিয়ার অপ্রতিমকামরুলকিশোর হত্যাকুমিল্লাকুমিল্লা পুলিশতুহিনফাহাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৭ অপরাহ্ণ
0

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচ পলাতক আসামির বিরুদ্ধে...

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
0

রাজধানীর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ...

বিশাল বহরের অপচয় ঠেকিয়ে জাতিসংঘের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব

বিশাল বহরের অপচয় ঠেকিয়ে জাতিসংঘের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের দীর্ঘদিনের একটি চিত্র ছিল—বড় বহর, দীর্ঘ সফর, বিপুল রাষ্ট্রীয় ব্যয় এবং নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করা। একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব...

বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।...

নতুন পে স্কেলে যেসব ভাতার হার কমেছে

নতুন পে স্কেলে যেসব ভাতার হার কমেছে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
0

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ...

Next Post
চীন-যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, ভারতের উদ্বেগ—কীভাবে ভারসাম্য রাখবে বাংলাদেশ?

চীন-যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, ভারতের উদ্বেগ—কীভাবে ভারসাম্য রাখবে বাংলাদেশ?

সর্বেশষ

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে পরিত্যক্ত তেলের পাম্পে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে ‘লাপাত্তা’ এনসিপি নেতা

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে ‘লাপাত্তা’ এনসিপি নেতা

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
চীন-যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, ভারতের উদ্বেগ—কীভাবে ভারসাম্য রাখবে বাংলাদেশ?

চীন-যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, ভারতের উদ্বেগ—কীভাবে ভারসাম্য রাখবে বাংলাদেশ?

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩০ অপরাহ্ণ
আইফোনের লোভে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার

আইফোনের লোভে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেপ্টেম্বর ২০, ২০২৬ — আশ্বিন ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In