আদালত প্রতিবেদক :
টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণে দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত। এছাড়াও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ, ও আয়নালের ছেলে মো রুবেল।
মঙ্গলবার জেলা জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার একটি পুকুর পাড়ের পাশে কাচারী ঘরের বারান্দার খুঁটির সাথে ধর্ষিতার স্বামী মোস্তাক রশি দিয়া বেধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই ভূক্তভোগী মধুপুর থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। এই মামলায় সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।











