যুবদলকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শত নির্যাতন সহ্য করেও দেশপ্রেম থেকে পিছুপা হয়নি যুবদল। বিএনপির সব অর্জনে সংগঠনটির ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, মশাল মিছিলে সিপিবির ‘জয় বাংলা’ স্লোগানের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
বর্তমান প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তাতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে—এমন কোনো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











