মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বিএলডিসি ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা কমানোর সম্ভাবনা

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
বিএলডিসি ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা কমানোর সম্ভাবনা

বিএলডিসি ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা কমানোর সম্ভাবনা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সাধারণ ফ্যানের পরিবর্তে বিদ্যুৎসাশ্রয়ী ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট (বিএলডিসি) ফ্যানের ব্যবহার বাড়ানো গেলে গ্রীষ্মকালে দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত কমানো সম্ভব। এতে বছরে সর্বোচ্চ ৬ হাজার ৯১৩ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হতে পারে, যার আর্থিক মূল্য প্রায় ৮ হাজার ৯৮৭ কোটি টাকা।

একই সঙ্গে ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ এড়ানো সম্ভব বলে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বন্ধ পোশাক কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা টয়োটার

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত ‘হাউসহোল্ড স্পেস কুলিং ইন বাংলাদেশ: রোল অব এনার্জি-এফিশিয়েন্ট ফ্যানস’ শীর্ষক প্রতিবেদনে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান ব্যবহারের সম্ভাবনা ও এ খাতে সরকারের করণীয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছেন সংস্থাটির বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালে বাসাবাড়িতে ফ্যান ব্যবহারের কারণে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা তৈরি হয় ৫ হাজার ২১২ মেগাওয়াট। রাত ৯টার দিকে ফ্যানের ব্যবহার সবচেয়ে বেশি থাকে। অথচ দেশে ব্যবহৃত মোট ফ্যানের মাত্র ১ দশমিক ৪ শতাংশ বিএলডিসি প্রযুক্তির।

সাধারণ ফ্যান চালাতে যেখানে ৭০ ওয়াট বা তার বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, সেখানে বিএলডিসি ফ্যানে লাগে মাত্র ৩৫ ওয়াট।

দেশের ২৬ জেলার ৪৩৫টি পরিবারের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়েছে। এতে দেখা গেছে, বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান সম্পর্কে অধিকাংশ পরিবারের ধারণা নেই। জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ পরিবার বাজারে এ ধরনের ফ্যান পাওয়া যায়, সে বিষয়েই অবগত নয়। তবে এসব ফ্যান ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি জানার পর ৯৬ শতাংশ পরিবার বিএলডিসি ফ্যান ব্যবহারে আগ্রহ দেখিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুতের সবচেয়ে বেশি ব্যবহার হয় আবাসিক খাতে। এ খাতে ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার বিদ্যুতের চাহিদা বাড়াচ্ছে। স্বল্প আয়ের পরিবারগুলোও গ্রীষ্মকালে দুটি পর্যন্ত ফ্যান ব্যবহার করে। ফলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় অনেক সময় ৩ হাজার ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়।

আইইইএফএর বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জন্য চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা আরও কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানের ব্যবহার বাড়লে বিদ্যুতের চাহিদা কমবে এবং বিপিডিবির ওপর চাপও কমবে।

গবেষণা অনুযায়ী, বিএলডিসি ফ্যান ব্যবহারের মাধ্যমে বছরে সর্বোচ্চ ৬ হাজার ৯১৩ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এর আর্থিক মূল্য প্রায় ৭৩ কোটি ডলার বা ৮ হাজার ৯৮৭ কোটি টাকা। পাশাপাশি গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২ হাজার ৫৯০ মেগাওয়াট কমানো গেলে ভবিষ্যতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের প্রয়োজন হবে না।

তবে সাধারণ ফ্যানের তুলনায় বিএলডিসি ফ্যানের দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এটি কেনা কঠিন। একটি সাধারণ ফ্যানের দাম প্রায় ২ হাজার টাকা। অন্যদিকে বিএলডিসি ফ্যানের দাম ৫ হাজার থেকে ৬ হাজার ৩০০ টাকা।

দেশের প্রায় ৪০ শতাংশ পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকা বা তার কম। এসব পরিবারের গ্রীষ্মকালীন গড় মাসিক বিদ্যুৎ বিল ৬৬৩ টাকা। আর্থিক সহায়তা ছাড়া শুধু বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যমে বিএলডিসি ফ্যানের বাড়তি দাম পুষিয়ে নিতে এসব পরিবারের ৭ দশমিক ৭ থেকে ৯ দশমিক ৬ বছর সময় লাগতে পারে।

তবে বড় পরিসরে একসঙ্গে ফ্যান কেনা এবং কার্বন ক্রেডিট বিক্রির অর্থ ব্যবহার করা গেলে এ সময় কমে ৪ দশমিক ৮ বছরে নেমে আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএলডিসি ফ্যানের ব্যবহার বাড়াতে সাতটি সুপারিশ করেছে আইইইএফএ। এগুলোর মধ্যে রয়েছে—বাসাবাড়িতে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান ব্যবহারে জাতীয় কর্মসূচি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, ফ্যানের মান নির্ধারণ ও লেবেলিং নির্দেশিকা চূড়ান্ত করা, বড় পরিসরে ফ্যান কেনার উদ্যোগ, স্বল্প আয়ের পরিবারের জন্য সহজ অর্থায়ন, কর্মসূচি বাস্তবায়নে সুপার এনার্জি সার্ভিস কোম্পানি (ইএসসিও) গঠন এবং ফ্যানের মান নিয়ন্ত্রণ ও কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ।

প্রতিবেদনে বলা হয়েছে, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) ফ্যানের মান নির্ধারণ ও লেবেলিং নির্দেশিকা চূড়ান্ত করা জরুরি। এতে ক্রেতারা সহজেই বিদ্যুৎসাশ্রয়ী ফ্যান শনাক্ত করতে পারবেন। পাশাপাশি সরকার বড় পরিসরে ফ্যান কেনার মাধ্যমে দাম কমাতে পারে। স্বল্প আয়ের পরিবারের জন্য বিদ্যুৎ বিলের সঙ্গে কিস্তিতে ফ্যানের দাম পরিশোধের ব্যবস্থাও করা যেতে পারে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের সংকট বাড়ছে। এ অবস্থায় বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার চাপ কমিয়ে দ্রুত স্বস্তি দিতে পারে, এমন উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানের ব্যবহার বাড়ানো তেমনই একটি উদ্যোগ। এসব ফ্যান ব্যবহার শুরু হলেই বিদ্যুতের চাহিদা কমতে শুরু করবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইইইএফএজ্বালানি খাতবাংলাদেশবিএলডিসি ফ্যানবিদ্যুতের চাহিদাবিদ্যুৎ সংকটবিদ্যুৎ সাশ্রয়

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বন্ধ পোশাক কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ পোশাক কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫০ অপরাহ্ণ
0

বন্ধ হয়ে থাকা পোশাক কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।...

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা টয়োটার

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা টয়োটার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৭ অপরাহ্ণ
0

আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গাড়ি...

সৌরবিদ্যুৎ খাতে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন প্রধানমন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
0

আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুতের প্রসারে...

এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
0

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন আবেদনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় এনআইডি সংশোধনের আবেদন করতে হলে আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক...

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ
0

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ হাজার ৮৩৭ টাকার পরিবর্তে এখন থেকে প্রতি ১২ কেজি সিলিন্ডার...

Next Post
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বেশষ

বাইন্যান্সে বড় ধরনের হ্যাকিং, ঝুঁকিতে ক্রিপ্টো বাজারের নিরাপত্তা

বাইন্যান্সে বড় ধরনের হ্যাকিং, ঝুঁকিতে ক্রিপ্টো বাজারের নিরাপত্তা

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেই এগিয়ে যাবে বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেই এগিয়ে যাবে বাংলাদেশ

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৬ অপরাহ্ণ
বন্ধ পোশাক কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ পোশাক কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In