নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানাসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, বাংলাদেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










