মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না’

নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না’

গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না’

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। তাঁর দাবি, গত দুই সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বক্তব্য আসেনি বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘আওয়ামীপনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

পূর্বাচলে অবৈধ ল্যান্ড প্রজেক্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি

শফিকুল আলম বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সহায়তা করেছেন। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।

তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলোতে একের পর এক হামলা করা হচ্ছে। গত দুই সপ্তাহে ১৯টি শাখায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। নোবেলজয়ী একটি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলার ঘটনায় সমাজের কাউকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। সুশীল সমাজের কেউ একটি বিবৃতিও দিচ্ছেন না, টুঁ-শব্দটিও করছেন না।’

দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিভাজন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ওই ঘটনায় ঢাকার কোটি মানুষের সামনে প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যা করা হলেও এর বিচার হয়নি। ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও ২০০৮ সালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গওহর রিজভীরা কৌশলে সেই মামলা সরিয়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ গোপালগঞ্জের মতো ঘটনা দেখা যাচ্ছে।

বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ বা সত্য ও পুনর্মিলনের আলোচনা নিয়েও কঠোর সমালোচনা করেন শফিকুল আলম। তিনি বলেন, ১৬ বছর ধরে যারা খুন, গুম ও দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার পাশ কাটিয়ে পুনর্মিলনের কথা বলে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ সময় কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এসব গণমাধ্যম ও সাংবাদিক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্রনেতাদের হেয়প্রতিপন্ন করছেন।

নিজে প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন উল্লেখ করে সাবেক এই প্রেসসচিব বলেন, জুলাইয়ে বাংলাদেশের মানুষ যে জাগরণ সৃষ্টি করেছে, এরপর দেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে ১০০ বছর ধরে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামীপনাগ্রামীণ ব্যাংকগ্রামীণ ব্যাংকে হামলাজাতীয় প্রেস ক্লাবড. মুহাম্মদ ইউনূসবাংলাদেশ রাজনীতিশফিকুল আলম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৩ অপরাহ্ণ
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার...

পূর্বাচলে অবৈধ ল্যান্ড প্রজেক্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি

পূর্বাচলে অবৈধ ল্যান্ড প্রজেক্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৪ অপরাহ্ণ
0

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের মাধ্যমে প্লট বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ,...

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার রায় আজ

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার রায় আজ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট।...

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪০ পূর্বাহ্ণ
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।...

শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনা ইস্যুর...

সর্বেশষ

গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না’

গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না’

নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৮ অপরাহ্ণ
নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ

নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মাভাবিপ্রবিতে আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

নভেম্বর ১৭, ২০২৬ — অগ্রহায়ণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In