রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

এবিজি মিডিয়া কাপে ৪৮ মিডিয়া হাউসের ফুটবল উৎসব

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
in খেলা
A A
এবিজি মিডিয়া কাপে ৪৮ মিডিয়া হাউসের ফুটবল উৎসব
প্রতিবেদন:
বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ফুটবল উৎসব। অংশগ্রহণকারী দলগুলোর জন্য ম্যাচপ্রতি অর্থপুরস্কার থেকে শুরু করে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি—সবকিছুতেই চমক রেখেছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। তবে সব আলোচনাকে ছাপিয়ে এবার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ফাইনালের প্রাইজমানি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য মোট ৭৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত ৪৮টি মিডিয়া হাউসের প্রতিনিধি, অধিনায়ক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল আসর হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে এবিজি মিডিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার নিয়ে ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যে কৌতূহল ছিল, চূড়ান্ত ঘোষণা আসার মধ্য দিয়ে তার অবসান হলো।

অনুষ্ঠানে পুরস্কার ঘোষণাকালে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।’

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।’

অনুষ্ঠানে এবিজি মিডিয়া কাপ ফুটবলের ট্রফিও উন্মোচন করা হয়। প্রতিদিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে ব্যস্ত থাকা গণমাধ্যমকর্মীদের জন্য মাঠে নেমে ফুটবল খেলার এমন সুযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টের লক্ষ্য ও দর্শন তুলে ধরে এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের জন্য নিছক একটি জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়। বরং একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সংযোগের প্রয়াস। আমাদের এবিজি মিডিয়া কাপের মূল দর্শন অত্যন্ত সহজ—কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে সম্পর্কের একটি আনন্দময় সেতুবন্ধন তৈরি করা।’

তিনি আরও বলেন, যারা নিয়মিত সমাজের নানা ঘটনা, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য ও ব্যর্থতার খবর তুলে ধরেন, তাঁদের নিজেদের মধ্যেও আনন্দ-বিনোদন এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের সুযোগ থাকা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এবিজি মিডিয়া কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৮টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। অনুষ্ঠানে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ ফিকশ্চার চূড়ান্ত করা হয়। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্টের শুরু থেকেই দলগুলোর জন্য রাখা হয়েছে অর্থপুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলও পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে জয়ী দলকে দেওয়া হবে ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১৫ হাজার টাকা।

কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে বিজয়ী প্রতিটি দল পাবে এক লাখ টাকা করে। এই পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য থাকছে ৫০ হাজার টাকা করে। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। আর শেষ চারে হেরে যাওয়া দুই দল পাবে দেড় লাখ টাকা করে।

ফাইনালের আগে অনুষ্ঠিত ১৩৪টি ম্যাচের ম্যাচ ফি ও পুরস্কার বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৬০ লাখ টাকা। এর বাইরে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিশেষ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে ৭৫ লাখ টাকা।

আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল। শিরোপার লড়াইয়ের দিন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে সেলিব্রেটিদের অংশগ্রহণে দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। এতে অংশ নেবেন বাংলাদেশের পুরুষ ও নারী তারকারা।

দলীয় পুরস্কারের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি দিতেও থাকছে আকর্ষণীয় অর্থপুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস—এই চারটি বিভাগে বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে। ক্রীড়াসুলভ আচরণ ও পরিচ্ছন্ন ফুটবলকে উৎসাহিত করতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

এবিজি মিডিয়া কাপের বিশেষত্ব শুধু ফুটবল মাঠের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না। টুর্নামেন্ট ঘিরে গণমাধ্যমকর্মীদের তৈরি প্রতিবেদন, ভিডিও কনটেন্ট ও আলোকচিত্রের জন্যও থাকছে উল্লেখযোগ্য পুরস্কার।

টেলিভিশন, সংবাদপত্র, ওয়েব ও মাল্টিমিডিয়া—এই চারটি বিভাগে সেরা প্রতিবেদন ও কনটেন্টের প্রতিটির জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে দুই লাখ টাকা। অন্যদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে এক লাখ টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিযোগিতামূলক কনটেন্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগগুলো হলো: #SayemSobhanAnvir, #AnvirBashundharaGroup, #ABGMediaCup2026, #BashundharaCity2 এবং #ABGSportsCity।

এ ছাড়া প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা। প্রতিবেদন, কনটেন্ট ও আলোকচিত্রের পুরস্কারের জন্য অংশগ্রহণকারীদের নিজেদের কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আয়শা খান। এতে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করেন দেশের বিনোদনজগতের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি ও মাফতুয়া জান্নাত জিম।

সব মিলিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের এক জায়গায় মিলিত হওয়ার বড় আয়োজন। বিপুল অর্থপুরস্কার, তারকাদের অংশগ্রহণ, ব্যক্তিগত ও দলীয় পুরস্কার এবং গণমাধ্যমের সৃজনশীল কাজের স্বীকৃতির মধ্য দিয়ে এই টুর্নামেন্ট দেশের মিডিয়া ফুটবলে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এবিজি মিডিয়া কাপএবিজি স্পোর্টস সিটিকিংস অ্যারেনাগণমাধ্যমকর্মী।ফুটবল টুর্নামেন্টবসুন্ধরা গ্রুপমিডিয়া কাপ ফুটবলসায়েম সোবহান আনভীর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
0

দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’। তরুণ বক্সারদের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত...

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন রান’। স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০৮ জন প্রতিযোগী...

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণ-সহায়ক নানা সুযোগ-সুবিধার কারণে দেশি-বিদেশি...

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। যোগ করা সময়ে গোল করে লিওনেল মেসির দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। দুই ম্যাচের সিরিজে...

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার (২৫ নভেম্বর) রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাবাহ এফসিকে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল...

Next Post
পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

সর্বেশষ

পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

পার্বত্য অঞ্চলের বক্সারদের অংশগ্রহণে বর্ণিল বক্সিং আয়োজন

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
এবিজি মিডিয়া কাপে ৪৮ মিডিয়া হাউসের ফুটবল উৎসব

এবিজি মিডিয়া কাপে ৪৮ মিডিয়া হাউসের ফুটবল উৎসব

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In