মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেতাদের সম্পত্তি জব্দ করার দাবি

ফেব্রুয়ারি ৮, ২০২৫ — মাঘ ২৬, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
in সারাদেশ
A A
আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেতাদের সম্পত্তি জব্দ করার দাবি

আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেতাদের সম্পত্তি জব্দ করার দাবি

স্বৈরাচারের দোসর ও গাজীপুরের পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নেতাদের সম্পত্তি বাতিল করার দাবি জানান বক্তারা।

আজ শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে এই প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলী নাসের খানসহ স্থানীয় ছাত্রনেতারা।

আরও পড়ুন

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস, কঠোর বার্তা বিজিবির

গভীর রাতে এলাকাবাসীর হাতে আটক ইমাম, বিয়ে করতে চাইলেন নারী

সমাবেশে আরিফ সোহেল বলেন, ‘আমাদের ভাইদের ওপরে এখনো আক্রমণ চলছে। বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সুশৃঙ্খলভাবে গাজীপুরের মাটি ফ্যাসিবাদমুক্ত করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলী নাসের খান বলেন, ‘গত রাতে গাজীপুরে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের নিবন্ধন বাতিল করতে হবে। (নেতাদের) সম্পত্তি জব্দ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ করতে হবে।

’সভায় গাজীপুর মহানগর ছাত্রশিবিরের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হায়দার আলী বলেন, ‘লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে ভেবেছিলাম। কিন্তু ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের ওপর আক্রমণ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, অনতিবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ মানবতাবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, ‘হামলাকারীদের বিচার না হলে গাজীপুরের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। রাজপথ, নৌপথ, শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আমরা গাজীপুরে ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করে থেকে ঘরে ফিরব। ধানমণ্ডিতে যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগের সব এমপি-মন্ত্রীর বাড়ির সে রকম অবস্থা হবে। আমারা সোনার বাংলা থেকে আওয়ামী লীগের সব দোসরের শিকড় উপড়ে ফেলব।’

জানা যায়,

গতকাল রাত ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিং শুনে বাড়িটি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। তাদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র

ঘটনার ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আবদুল্লাহ বলেন, ‘শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। হামলাকারীদের প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত ১৫-১৬ জন ঘটনাস্থলে চলে যান। লুটপাটে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫ জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয়।

এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের রাজবাড়ী মাঠে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১টার দিকে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় ওই পথ দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই শতাধিক মানুষ সেখানে অবস্থান করছিল।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেতাদের সম্পত্তি জব্দ করার দাবিখবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস, কঠোর বার্তা বিজিবির

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস, কঠোর বার্তা বিজিবির

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

বাংলাদেশের সীমান্ত এলাকায় গত ১৬ মাসে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) বেলা ১১টায়...

গভীর রাতে এলাকাবাসীর হাতে আটক ইমাম, বিয়ে করতে চাইলেন নারী

গভীর রাতে এলাকাবাসীর হাতে আটক ইমাম, বিয়ে করতে চাইলেন নারী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
0

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছেন এলাকাবাসী। শনিবার (২৭ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ...

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রতি বারই কোটি কোটি টাকার পাশাপাশি মনোবাসনা পূরণের আশায় লেখা অসংখ্য চিঠি পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের চিঠিগুলোর মধ্যে একটি...

ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ জুন)...

ফরিদপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাই গ্রেপ্তার

ফরিদপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাই গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
0

ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্তের স্ত্রীকেও আটক করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০...

Next Post
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বিতর্কিত করা যাবেনা : সালাউদ্দিন টুকু

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বিতর্কিত করা যাবেনা : সালাউদ্দিন টুকু

সর্বেশষ

​বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান: লক্ষাধিক টাকার জাল ধ্বংস

​বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান: লক্ষাধিক টাকার জাল ধ্বংস

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
ব্রাজিল আর আগের পরাশক্তি নয়, ম্যাচের আগে খোঁচা জাপানি স্ট্রাইকারের

ব্রাজিল আর আগের পরাশক্তি নয়, ম্যাচের আগে খোঁচা জাপানি স্ট্রাইকারের

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
মির্জাপুরে চুরির অপবাদ দিয়ে দুই ভাইকে পিটিয়ে আহত

মির্জাপুরে চুরির অপবাদ দিয়ে দুই ভাইকে পিটিয়ে আহত

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In