খবরবাংলা ডেস্ক :
১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিরোধী দল ‘চকলেট প্রাপ্তির’ কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে তারা সরকারের সব ধরনের সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছে—এমন দাবি করা হলে সেই চুক্তিপত্র জনগণের সামনে প্রকাশ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ সবার কাছেই রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











