মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ঈদকে ঘিরে টাঙ্গাইলে জমে উঠেছে মার্কেট, দেশীয় পোশাকে বেশি আগ্রহ

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
ঈদকে ঘিরে টাঙ্গাইলে জমে উঠেছে মার্কেট, দেশীয় পোশাকে বেশি আগ্রহ

ঈদকে ঘিরে টাঙ্গাইলে জমে উঠেছে মার্কেট, দেশীয় পোশাকে বেশি আগ্রহ

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় জমে উঠেছে ঈদ মার্কেট। শহরের বিভিন্ন বিপণিবিতান, শপিং কমপ্লেক্স ও পোশাকের দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। নতুন পোশাক কিনতে প্রতিদিন দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

মার্কেটগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঝরাত পর্যন্ত কেনাকাটায় সরগরম পরিবেশ বিরাজ করছে। সব ধরনের কাপড়ের দাম কিছুটা বেশি হলেও ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা সন্তোষজনক হচ্ছে।

আরও পড়ুন

ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকান—সব জায়গাতেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ বছর ক্রেতাদের মধ্যে দেশীয় পোশাকের চাহিদা বেশি দেখা যাচ্ছে। শহরের ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি গার্মেন্টস দোকানে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার বেচাকেনা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ব্যবসায়ীরা জানান, এ বছর পোশাকের ফ্যাশনে নির্দিষ্ট কোনো ট্রেন্ড নেই। ছোট ও বড়দের টপসের দাম ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বড়দের থ্রিপিসও একই দামের মধ্যে বিক্রি হচ্ছে। গারারা ও সারারা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৬ হাজার টাকায়। জামদানি শাড়ি ৮০০ থেকে ৩ হাজার টাকা, টাঙ্গাইল তাঁতের শাড়ি ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং সিল্ক শাড়ি ৩ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

জেলা সদর উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে পরিবারসহ ঈদের কেনাকাটা করতে আসা সামসুল হক বলেন, “আর কয়েকদিন পর দোকানে অনেক বেশি ভিড় হবে, তাই একটু আগেই বাচ্চাদের নতুন পোশাক কিনতে এসেছি। ভালো জিনিসের দাম একটু বেশি থাকাটা স্বাভাবিক। প্রায় ৫ হাজার টাকার মধ্যে পরিবারের চার সদস্যের পোশাক কিনেছি।”

শহরের সিট কাপড়ের ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, “রমজানের ১০ রোজার মধ্যে পাইকারি বেচাকেনা শেষ হয়েছে। এখন খুচরা বিক্রি চলছে। ক্রেতারা নিজেদের পছন্দের কাপড় কিনে দর্জি দিয়ে পোশাক তৈরি করছেন।”

সিদ্দিক গার্মেন্টসের স্বত্বাধিকারী আব্দুস সালাম বলেন, “রমজানের ৫ রোজা থেকেই বেচাকেনা শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো হচ্ছে। চাঁদরাত পর্যন্ত এ বেচাকেনা চলবে। বিশেষ করে মেয়ে শিশু ও তরুণীদের পোশাকের চাহিদা বেশি।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঈদ বাজারঈদুল ফিতরটাঙ্গাইলদেশীয় পোশাকপোশাক বিক্রিরমজান মার্কেটশপিং

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এর পরপরই আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দুই উৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁত...

কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা বাজার এলাকায় একটি স-মিল ও পাশের টিনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে এ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

সৌদি আরবের আল-খার্জ এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি, মোশারফ হোসেন (৩৮) নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুজাত আলীর ছেলে। হামলার...

নাগরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয়...

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার(৮ মার্চ) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের নাইকানীবাড়ি এলাকায় অভিযান...

Next Post
হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন গ্রেপ্তার

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন গ্রেপ্তার

সর্বেশষ

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৬ অপরাহ্ণ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?