বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

নাগরপুর, টাঙ্গাইল। পর্ব - ১

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুলের বদলি পরে দুর্নীতির তথ্য ফাঁস

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, নাগরপুর, বিশেষ সংবাদ
A A
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুলের বদলি পরে দুর্নীতির তথ্য ফাঁস

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানকে বদলির পর হতে তার দুর্নীতির তথ্য ফাঁস হতে শুরু করেছে। বদলির খবর প্রকাশ পাওয়ার পর তার দুর্নীতির চিত্র সামনে আসায় নাগরপুরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এলজিইডি সদর দপ্তর থেকে গত ৯ মার্চ জারি করা এক অফিস আদেশে তাকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পদায়ন করা হয়েছে। 

আরও পড়ুন

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরপুরে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, কোনো কাজের বিল অনুমোদন বা ফাইল ছাড় করতে হলে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হতো। কমিশন না দিলে তিনি দীর্ঘদিন ফাইল আটকে রাখা বা নানা অজুহাতে হয়রানি করতেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় মোটা অংকের টাকার বিনিময়ে কাজ সম্পূর্ণ না হলেও তিনি বিল উত্তোলনের সুযোগ করে দিতেন। ফলে অনেক প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগও সামনে এসেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

পেশাগত অনিয়মের পাশাপাশি তার বিরুদ্ধে মাদক সেবন, জুয়া খেলা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত ছিল। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলজিইডি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

তথ্যের উৎস –

এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশ (স্মারক নং–১৬৯৬, তারিখ – ৯ মার্চ, ২০২৬) অনুযায়ী বদলী করা হয়। সেই সাথে তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে (স্ট্যান্ড রিলিজ) ১০ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য –

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো. তোরাপ আলী মুঠোফোনে জানান, “বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে ঠিকাদারদের পক্ষ থেকে ওঠা অভিযোগসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য –

এদিকে শহিদুল ইসলামের বদলির খবরে স্থানীয় ঠিকাদার ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে ঠিকাদর ও সংশ্লিষ্টদের দাবি। শুধু বদলি নয়, তার দায়িত্বকালীন সময়ে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজের মান ও আর্থিক লেনদেনের নিরপেক্ষ অডিট ও অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান তারা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উপ-সহকারী প্রকৌশলীএলজিইডিতথ্য ফাঁসদুর্নীতিনাগরপুরবদলি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার...

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস-ঘুনিপাড়া গ্রামে প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু তিন বছরেও পুরোপুরি চালু হয়নি। সেতুর দুই পাশে গাইড ওয়াল ও অ্যাপ্রোচ...

ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬ — ভাদ্র ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। বৃহস্পতিবার...

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপণের...

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী রিপন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাজী রিপন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৬ — ভাদ্র ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৮ পূর্বাহ্ণ
0

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিপন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১৬ আগস্ট সকালে সখীপুর-কচুয়া সড়কের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে তিনি আহত...

Next Post
এবার ঈদে যানজট নিরসনে মহাসড়কে থাকবে ১ হাজার পুলিশ

এবার ঈদে যানজট নিরসনে মহাসড়কে থাকবে ১ হাজার পুলিশ

সর্বেশষ

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In