বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

এবার ঈদে যানজট নিরসনে মহাসড়কে থাকবে ১ হাজার পুলিশ

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
এবার ঈদে যানজট নিরসনে মহাসড়কে থাকবে ১ হাজার পুলিশ

এবার ঈদে যানজট নিরসনে মহাসড়কে থাকবে ১ হাজার পুলিশ

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলমান থাকায় আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এই অংশে যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ঈদের সময় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সড়ক সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মহাসড়কে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ থেকে ৭০ হাজারেরও বেশি। চার লেনের সড়ক দিয়ে আসা বিপুল সংখ্যক যানবাহন এলেঙ্গা হয়ে যমুনা সেতু এলাকায় দুই লেনে প্রবেশ করায় গতি কমে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এর সঙ্গে ঢাকাগামী পুরোনো বা লক্কড়ঝক্কড় লোকাল বাস বিকল হলে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।

আরও পড়ুন

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইল সড়ক বিভাগ সূত্র জানায়, মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ছয় লেন চালু রয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার অংশে চার লেনের কাজ চলমান। গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়ক টাঙ্গাইল জেলার মধ্যে পড়েছে।

যমুনা সেতু টোল প্লাজা সূত্র জানায়, গত ঈদুল আজহায় একদিনে ৬৪ হাজারের বেশি যানবাহন এই সেতু পারাপার করেছে। টোল আদায়ের বুথ বাড়িয়ে সড়কে শৃঙ্খলা রাখার উদ্যোগ নেওয়া হলেও বিকল যানবাহনের কারণে ভোগান্তি তৈরি হয়েছিল।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, গত ঈদেও সেতু ও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। একটি যানবাহন বিকল হলে সেটি মহাসড়ক থেকে সরাতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে, আর এতেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে পূর্ব ও পশ্চিম প্রান্তে সাতটি বুথে টোল আদায় করা হয়। তবে ঈদের সময় যানবাহনের চাপ সামাল দিতে প্রতি প্রান্তে ৯টি করে মোট ১৮টি বুথে টোল আদায়ের ব্যবস্থা থাকবে। মোটরসাইকেলের জন্য আলাদা বুথ রাখা হবে। এছাড়া দুর্ঘটনা বা বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে রেকার প্রস্তুত রাখা হবে।

এদিকে টাঙ্গাইল শহর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার সড়ক পরিদর্শনে দেখা গেছে, মহাসড়কের অবস্থা ভালো থাকলেও এলেঙ্গা এলাকায় চার লেন ও ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পর সাত দিন পর্যন্ত মহাসড়কে যানজট নিরসনে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। মহাসড়কের টাঙ্গাইল অংশ চার ভাগে ভাগ করে তিন শিফটে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঈদযাত্রাএলেঙ্গা বাসস্ট্যান্ডকালিহাতীচার লেন মহাসড়কটাঙ্গাইলঢাকা টাঙ্গাইল মহাসড়কযমুনা সেতুযানজটহাইওয়ে পুলিশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মেলেছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ইউনিট ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক...

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সেলিম সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ...

Next Post
তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সর্বেশষ

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In