রবিবার, মে ৩১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

কার নির্দেশে করটিয়ায় সরকারি জমিতে নির্মিত হচ্ছে বহুতল ভবন?

মার্চ ২৪, ২০২০ — চৈত্র ১১, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৭:৪৬ অপরাহ্ণ
in অন্যান্য
A A

কার নির্দেশে করটিয়ায় সরকারি জমিতে নির্মিত হচ্ছে বহুতল ভবন? এমন প্রশ্ন তৈরি হয়েছে জনমনে। এমনকি ঐ ভবন নির্মাণে অমান্য করা হয়েছে সরকারি নিষেধাজ্ঞা।

টাঙ্গাইল সদরের করটিয়ায় সরকারি জমিতে নির্মিত হচ্ছে সেই বিতর্কিত বহুতল ভবন। এছাড়াও নেয়া হয়নি ওই বহুতল ভবন নির্মাণের অনুমতি। স্থানীয় ভূমি অফিস কর্তৃপক্ষ দফায় দফায় কাজ বন্ধ করলেও রহস্যজনক কারণে থামছেনা ভবনটি নির্মাণের কাজ। স্থানীয় ইউপি চেয়ারম্যার আর কতিপয় ছাত্রলীগ নেতার ছত্রছায়া এবং জমিতে বসবাসের সুযোগ নিয়ে সম্পর্কে চাচাতো তিনভাই এই ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

স্থানীয় ভূমি আর উপজেলা প্রশাসনের নাকের ডগায় কিভাবে নির্মিত হচ্ছে ভবনগুলো এ নিয়ে প্রশ্ন স্থানীয়দের। তবে এরপরও চলছে প্রশাসনের কাজ বন্ধ আবার চালুর নাটকীয়তা। যার ফলে হারাতে বসেছে ঐতিহ্যবাহী করটিয়া হাট সংলগ্নের শত কোটি টাকা মূল্যের সরকারি প্রায় ১৬ শতাংশ জমি। এর ফলে সরকারি জমি দখলে আগ্রহী হবেন স্থানীয়রা, দেখা দিয়েছে এমন সংশয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, ইতোপূর্বে ওই জমিগুলোর মালিক ছিলেন জমিদাররা। তবে জমিদারী প্রথা শেষে জমিগুলো এখন সরকারি খাস খতিয়ান অন্তর্ভুক্ত। যার মধ্যে রয়েছে ৮৮২ দাগে গড়ে উঠেছে করটিয়ার বিখ্যাত হাট। এছাড়াও ৮৬০ দাগের ১৬৮ শতাংশ জমি রয়েছে ১/১ খতিয়ানে।

সরেজমিনে দেখা যায়, ৮৮২ দাগে করটিয়া হাট পরিচালিত হলেও ধোপাপাড়া গ্রামের ১৬৮ শতাংশ জমিগুলো সরকারি ৮৬০ দাগের ১/১ খতিয়ানে পরেছে। এ জমির প্রায় সবটাতেই গড়ে উঠেছে অসংখ্য বাসা বাড়ি। এ দাগ আর খতিয়ানের প্রায় ১৬ শতাংশ জমিতে দীর্ঘদিন যাবৎ টিনের ঘরে বসবাসরত সম্পর্কে চাচাতো তিনভাই এর পরিবার। এ জমিতে বসবাসের সুযোগ নিয়ে প্রয়াত জীতেন চন্দ্র দাসের ছেলে জীবন চন্দ্র দাস, প্রয়াত আসুতোষ দাসের ছেলে আনন্দ চন্দ্র দাস আর অজিৎ চন্দ্র দাসের ছেলে অজয় চন্দ্র দাস তিনভাগে ভাগ করে গড়ে তুলছেন তিনটি বহুতল ভবন। নবনির্মাণাধীন ভবন গুলোতে নির্মাণ শ্রমিকরা কাজ করছেন। তিনটি ভবনের নিচের বেসের কাজ প্রায় শেষ। পিলারের কাজ রয়েছে চলমান।

তবে স্থানীয়দের অভিযোগ, জমিদারদের আমলে হাটের পাশের ওই জমিতে গড়ে তোলা হয় ধোপাপাড়া। ওই পরিবার গুলোর পূর্বপুরুষেরা ধোপা থাকায় ওই জমিতে তাদের বসবাসের সুযোগ দেন জমিদাররা। যদিও জমিগুলোর মালিক ছিলেন তারা। এর ফলে জমিদারী প্রথা শেষেও উচ্ছেদ না করে লিজ বরাদ্দের মাধ্যমে পরিবার গুলোকে ওই জমিতে টিনের ঘর করে বসবাসের সুযোগ দেন স্থানীয় প্রশাসন। জমিতে বসবাসের সুযোগসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আর কতিপয় ছাত্রলীগ নেতার মদদ আর উপজেলা ভূমি প্রশাসনের সহায়তায় বর্তমানে জমির সুবিধাভোগী সদস্যরাই অবৈধভাবে এখন গড়ে তুলছেন বহুতল ভবন। এছাড়াও এ বহুতল ভবন নির্মাণে নেয়া হয়নি কোন প্রাতিষ্ঠানিক অনুমতি।

তবে সরকারি জমিতে ভবন নির্মাণের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ভবন নির্মাণকারী অজয় চন্দ্র দাস, আনন্দ চন্দ্র দাস ও জীবন চন্দ্র দাস বলেন, জমির বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আর স্থানীয় এক ছাত্রলীগ নেতার দোহাই দেন। তারা এ জমির বিষয়টি দেখভাল করছেন বলেও জানান তারা।

করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল আলম নবী বলেন, সরকারি জমিতে বহুতল ভবন করার অভিযোগে প্রায় দেড় মাস আগে সদর উপজেলা ইউএনও নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন। ইউএনও এসে বলেছিলেন, সরকারি জমিতে টিনসেড ভবন করার অনুমতি আছে। কিন্তু বহুতল ভবন করার কোন অনুমতি নেই। কাজটি কয়েক সপ্তাহ বন্ধ ছিলো। এর কিছুদিন যেতে না যেতেই রহস্যজনকভাবে আবার ওই ভবনের নির্মাণ কাজটি শুরু হয়েছে। তবে এভাবে হাটের পাশের সরকারি জমি দখল হতে থাকলে, ভবিষ্যতে হাটের জমিও দখলের সুযোগ নেবেন দখলকারীরা।

করটিয়া ভূমি অফিসের নায়েব তৌহিদুল ইসলাম জানান, করটিয়া ধোপাপাড়ার ৮৬০ দাগের সরকারের ১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত ১৬ শতাংশ সরকারি লিজকৃত জতিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেই। ধোপাপাড়ার এ জমিতে প্রতিবছর নবায়নের অনুমতি নিয়ে সরকারি লিজ গ্রহণ করেন আনন্দ চন্দ্র দাস, জীবন চন্দ্র দাস আর অজয় চন্দ্র দাস এর পরিবারগণ। তবে এরপরও অভিযোগ আসছে বন্ধ কাজটি সরকারি ছুটির দিনগুলোতে আবার করা হচ্ছে। লিজকৃত ওই জমির কাগজ কিভাবে তারা দেখাতে পারবেন বলে জানান তিনি। এছাড়াও সরকারি জমি দখল নেয়ার কোন সুযোগ নেই। এভাবে অভিযোগ আসতে থাকলে নির্মাণাধীন ভবনগুলো এক সময় ভেঙে ফেলার অনুমতি দেবেন উর্দ্ধতন কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

এ জমি দখলে সহযোগিতার বিষয়টি অস্বীকার করে করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, আমি যতটুকু জানি তারা তাদের পৈত্রিক সম্পত্তিতে ভবণ নির্মাণ করছেন। আমি তাদের ভবণ নির্মাণের জন্য কোন অনুমতি দেইনি। তাদের জমির পর্যাপ্ত কাগজপত্র রয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ওই জায়গা বহুতল ভবণ নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার পরে যদি কাজ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী বলেন, করটিয়া হাটের জমি হচ্ছে ৮৮২ দাগের। আর তারা ৮৬০ দাগের ১/১ খতিয়ানের জমিতে বহুতল ভবণ নির্মাণ করছেন। তাদের বৈধ কাগজপত্র আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। তবে তারা দীর্ঘদিন যাবত ওই জমিতে বসবাস করে আসছেন বলেও জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

আজ সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। কেবল ছিল...

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ — পৌষ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। সূর্যের দক্ষিণায়নের ফলে আজকের রাতটি অন্য যেকোনো দিনের তুলনায় কিছুটা বেশি দীর্ঘ হবে। চাঁদের আলোয় এই দীর্ঘ রাত উপভোগ করার সুযোগ পাচ্ছেন...

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ — কার্তিক ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪০ অপরাহ্ণ
0

আগামীকাল, বুধবার (৫ নভেম্বর), দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় সুপারমুন। এই সময় চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে, যার কারণে পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল...

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ — আশ্বিন ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের আগমন অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের...

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ — ভাদ্র ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

বিশ্বে প্রতি বছর ধূমপানজনিত রোগে প্রায় ৮০ লাখ মানুষ মারা যান। বাংলাদেশেও প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ তামাকের কারণে প্রাণ হারান। ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি...

Next Post

করোনা ভাইরাস প্রতিরোধে কালিহাতীতে মাস্ক বিতরণ

সর্বেশষ

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In