মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা গোপালপুর

ভুক্তভোগী তরুণী এলাকাছাড়া

গোপালপুরে ধর্ষণের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে মামলা

মে ১৩, ২০২৬ — বৈশাখ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ অপরাহ্ণ
in গোপালপুর, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
গোপালপুরে ধর্ষণের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে মামলা

গোপালপুরে ধর্ষণের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে মামলা

প্রতিবেদন:
গোপালপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে। একই সঙ্গে ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদল নেতাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পর হুমকির মুখে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত যুবদল নেতার নাম দুলাল উদ্দিন ওরফে রাবন (৪০)। তিনি গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ট্রাক মালিক সমিতির সাবেক সদস্য সচিব। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ রয়েছে গোপালপুর উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহম্মেদ (৩০)-এর বিরুদ্ধে। মামলায় স্থানীয় একটি বিউটি পারলারের নারী মালিককেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বিউটি পারলারে যাতায়াত করতেন। সেই সূত্রে পারলারের মালিকের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তরুণীকে পারলারে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে তিনি যুবদল নেতা দুলাল উদ্দিন ও ছাত্রদল নেতা রোমানকে দেখতে পান। একপর্যায়ে পারলারের মালিক বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কথা কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে গত ১ এপ্রিল ভিডিও মুছে ফেলার কথা বলে তরুণীকে আবার ডেকে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, দ্বিতীয় ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মামলা না করার জন্য হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, গত ৩ এপ্রিল গোপালপুর থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তরুণী। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ১৫ এপ্রিল গোপালপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়।

তবে মামলার পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। তিনি জানান, অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত দুলাল উদ্দিন ও রোমান আহম্মেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা বলেন, দুলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার বিষয়টি তার জানা নেই। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ জানান, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি আগেই স্থগিত করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গোপালপুরগোপালপুর সংবাদছাত্রদলটাঙ্গাইলটাঙ্গাইল অপরাধধর্ষণ অভিযোগনারী নির্যাতনমামলাযুবদলস্থানীয় সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে...

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন...

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই...

বাসাইলে ‘মজলুমের কন্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসাইলে ‘মজলুমের কন্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত, স্বনামধন্য ও বহুল প্রচারিত পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘মজলুমের কন্ঠ’ পত্রিকার ৩১ বছর পূর্তি ও ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের...

গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর বহিরাগতদের

গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর বহিরাগতদের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৩ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। আগের দিনের শিক্ষার্থীদের ঝগড়াকে কেন্দ্র করে সোমবার গণিত ক্লাস...

Next Post
টাঙ্গাইল সদরে অবৈধভাবে মাটি কাটায় ৫ জন আটক

টাঙ্গাইল সদরে অবৈধভাবে মাটি কাটায় ৫ জন আটক

সর্বেশষ

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার, অংশ নিয়েছে ৫১ প্রতিষ্ঠান

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
বাসাইলে ‘মজলুমের কন্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসাইলে ‘মজলুমের কন্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In