সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home লাইফস্টাইল

ঘুড়ি উড়িয়ে অলস সময় কাটাচ্ছে ঘাটাইলের গৃহবন্দীরা

জুন ৩, ২০২০ — জ্যৈষ্ঠ ২০, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ২:২৩ পূর্বাহ্ণ
in লাইফস্টাইল
A A

প্রাণঘাতী করোনা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। করোনার ভয়াবহতা বদলে দিয়েছে পুরো পৃথিবীর দৃশ্যপট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা মানুষগুলো এখন গৃহবন্দী। এই অবস্থায় নিরাপদে থাকতে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ সব আউটডোর খেলাধুলা। আর এই লম্বা ছুটিতে বাঙালির ঐতিহ্য রঙিন ঘুড়ি নিয়ে মেতে আছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রায় সব বয়সের মানুষ।

শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের অনেকেই একসাথে ফাঁকা জায়গায় ঘুড়ি ওড়াতে দেখা যায়।

আরও পড়ুন

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

বিকেল হলেই ঘাটাইলের বিভিন্ন এলাকায় শুরু হয় ঘুড়ি ওড়ানো। এর মধ্যে ফতের পাড়া ব্রিজ এলাকায় তো চলে রীতিমতো ঘুড়ি উৎসব। ঘুড়ির সুতোয় কাটাকাটি খেলে কিংবা দূর আকাশে ঘুড়ি পাঠিয়ে এ যেন করোনাকালীন ক্লান্তি ও অবসাদ দূর করার এক সুস্থ বিনোদন।

এলাকাবাসী বলছেন, করোনা পরিস্থিতির উন্নতি হবে, তা বলা যাচ্ছে না। আবার বাড়ীতে দীর্ঘদিন অবস্থান করার ফলে অনেকের মধ্যেই ক্লান্তি ও অবসাদ ভর করছে। অনেকেই ঘুড়ি উড়িয়ে সেই ক্লান্তি ও অবসাদ ঝেড়ে ফেলতে চাইছেন। মুক্ত আকাশে ঘুড়ি উড়িয়ে বদ্ধ হয়ে থাকা এক মানসিক যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি মেলছে।

স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সৃষ্টি শুভ বলেন, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। আগে নিয়মিত স্কুলে যেতাম। বিকেলে মাঠে খেলাধুলা করতাম। এখন তো আর সেটা সম্ভব নয়। সবসময় রুমে থাকতে থাকতে আর ভালো লাগে না। এদিকে মা বাবা বাড়ী থেকে বের হতে দেন না। অন্যদিকে একঘেয়েমী কাটাতে বিকেলে এখন সবাই মিলে ঘুড়ি ওড়ানো হয়।

অন্য এলাকা থেকে আসা এক বিশ্ববিদ্যালয় ছাত্র আশরাফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে গৃহবন্দী হয়ে জীবন যাপন করছি। গৃহবন্দীদশায় থাকার ফলে মানুষের মনে যে ক্লান্তি ও অবসাদ জমেছে, এই ঘুড়ি ওড়ানোর সময় তা কেটে যায়। মনটা চাঙ্গা হয়ে ওঠে।

ঘাটাইল উওর পাড়া থেকে আগত রাসেল মিয়া বলেন, তার দুই ছেলে-মেয়ে। এতদিন গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছে। তাদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার উপায় নেই। শুনলাম এই এলাকায় নাকি ঘুড়ি উড়ানো হয়ে থাকে। তাই ওদেরকে নিয়ে ঘুড়ি ওড়ানোর দৃশ্য দেখতে চলে এসেছি। এখন খুব ভালো লাগছে। ঘুড়ি ওড়ানো দেখে পেছনে ফেলে আসা সোনালি অতীতের স্মৃতি মনে পড়ে যাচ্ছে।

এদিকে ঘুড়ি ওড়ানোর বিষয়ে এক বৃদ্ধ বলেন, এর আগে কখনো এত ঘুড়ি ওড়ানোর দৃশ্য দেখা যায়নি। আগে সাধারণত শীতকাল থেকে বসন্তকাল পর্যন্ত ঘুড়ি ওড়াতে দেখা যেত। কিন্তু এবার গরমের মধ্যে গত রমজান মাস থেকে ঘুড়ি ওড়াতে দেখা যাচ্ছে। লকডাউনে ঘরবন্দী তরুণরা ঘরে থাকতে থাকতে অতিষ্ট হয়ে অলস সময় পার করছে। এই অলসতা দূর করতেই তরুণদের পাশাপাশি যুবক ও বৃদ্ধরাও এসেছে ঘুড়ি ওড়ানোর জন্য।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
0

মায়ের কথা বলতে গিয়ে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘যেখানেই থাকতাম, প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম।’ মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বলতে গিয়ে বারবার আবেগে কণ্ঠ ভারী...

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অর্থের অভাবে স্বামীকে কিডনি দিতে পারছেন না স্ত্রী ফাহিমা আক্তার। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও কিডনি প্রতিস্থাপনের ব্যয় বহন করতে না পেরে মানবিক...

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরের অসহায় ও শীতার্ত বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এই কম্বল বিতরণ...

বর্ষায় ঠান্ডা-কাশি থেকে রেহাই পেতে ৫টি ঘরোয়া উপকারী পানীয়

বর্ষায় ঠান্ডা-কাশি থেকে রেহাই পেতে ৫টি ঘরোয়া উপকারী পানীয়

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ — শ্রাবণ ১৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৬ অপরাহ্ণ
0

বর্ষাকাল এলেই বাড়ে ঠান্ডা, সর্দি-কাশি, জ্বর আর গলাব্যথার সমস্যা। এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে, মনেও আসে ক্লান্তি। তবে ওষুধ ছাড়াও কিছু ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পানীয়...

এসএসএস এর নির্বাহী পরিচালকের রোগ মুক্তি কামনায় দোয়া

এসএসএস এর নির্বাহী পরিচালকের রোগ মুক্তি কামনায় দোয়া

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৫ — আষাঢ় ২৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ অপরাহ্ণ
0

সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এবং এসএসএস’এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় টাঙ্গাইল...

Next Post

মধুপুরে দাদা-নাতির ধর্ষণের শিকার কিশোরী; থানায় মামলা; অভিযুক্তরা প্রকাশ্যে

সর্বেশষ

সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই এখন সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই এখন সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে অর্থনীতি ও কর্মসংস্থানে সহযোগিতার আহ্বান

বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে অর্থনীতি ও কর্মসংস্থানে সহযোগিতার আহ্বান

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৬ অপরাহ্ণ
সাভারে পুলিশ কর্মকর্তা হত্যায় আরও ৮ জন গ্রেফতার

সাভারে পুলিশ কর্মকর্তা হত্যায় আরও ৮ জন গ্রেফতার

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা

আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪২ অপরাহ্ণ
আবাহনী-কিংসের জট খুলল: স্বস্তিতে দেশের ঘরোয়া ফুটবল

আবাহনী-কিংসের জট খুলল: স্বস্তিতে দেশের ঘরোয়া ফুটবল

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In