বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করে দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন।
এই সময়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমও উপস্থিত ছিলেন।











