ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নি’হত ১ আ’হত ৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

রবিবার (১ জুন) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম এবং আরেক পক্ষের আরিফ, লিটন, বুলু ও আশরাফ সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আরও পড়ুন