সোমবার, অক্টোবর ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

হাসপাতাল সমাচার-৩ : টাকা ছাড়া সন্তান প্রসব হয় না গাইনি ওয়ার্ডে

অক্টোবর ১৪, ২০২০ — আশ্বিন ২৯, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা
A A

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে টাকা ছাড়া সন্তান প্রসব হয় না। সরেজমিনে হাসপাতাল ঘুরে ভূক্তভোগীদের সাথে কথা বলে এমনই সব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক র‍্যাংকিং ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে মাভাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

ভূক্তভোগী – ১ : বাসাইল থেকে আসা গর্ভবতী মহিলা। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

ভর্তির ২৪ ঘন্টা পার হলেও কোন ডাক্তার তাকে দেখতে আসেনি। সেসময় এক বয়স্ক আয়া এসে তাদের সাথে কথা বলেন।

তিনি তাদের বলেন, ডেলিভারি করতে পাঁচ হাজার টাকা লাগবে।

আপনার বাড়িতে খাওয়ার ওষুধসহ দিয়ে দেয়া হবে। পরে তিন হাজার টাকায় রফা হয়।

এসময় তিনি ওই প্রসুতি মহিলার স্বামীকে একজন সিনিয়র নার্সের কাছে নিয়ে যান।

সিনিয়র নার্স বলেন, আর কারো সাথে কোন কথা বলার প্রয়োজন নাই। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন আমার লোক আছে।

ভূক্তভোগী – ২ : ঘাটাইল থেকে আসা আরেক গর্ভবতী মহিলার সাথে ঘটেছে একটু ভিন্ন ঘটনা। তিনিও চুক্তিতে উনার স্ত্রীর সন্তান প্রসব করিয়েছেন।

কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করে আয়া বাচ্চাটিকে তার বাবার কোলে দেয়ার সময় বকশিস দাবি করে বসলেন।

সেসময় ওই বাবা ২০০ টাকা বের করে দিলেন।

তখন আয়া উনার কাছে এক হাজার টাকা দাবি করে বলেন, আমরা এক হাজার টাকার নিচে বকশিস নেই না। সেখানে কিছুক্ষণ কথা কাটাকাটির করে ৫০০ টাকা নিয়ে তবেই সন্তানকে তার বাবার কোলে দেয়া হয়।

অভিযোগের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাতে প্রতিবেদক নিজেই রোগীর অভিভাবক সেজে হাসপাতালে যান।

সেসময় তিনি তার বোন গর্ভবতী তাকে ভর্তি করতে হবে ২/১ দিনের মধ্যে। এজন্য পরিবারের চাপে তিনি বিস্তারিত জানতে এসেছেন।

প্রতিবেদক ওই আয়ার কাছে তার গল্পটি বলেন। আয়া বিশ্বাস করে তার ফাঁদে পা দিয়ে বলেন, আপনার তিন হাজার টাকা লাগবে।

এক টাকাও কম হবে না। কিন্তু অন্য কাউকে এই কথা বলতে পারবেন না। পরে তিনি সিনিয়র স্টাফ নার্স রাশেদার কাছে নিয়ে যান।

নার্স রাশেদাও একই ভাবে বলতে থাকেন। সেসময় নার্স রাশেদ নিজের মোবাইল নম্বর লিখে দিয়ে বলেন, কেউ জিজ্ঞেস করলে বলবেন হাসপাতালে আপনার লোক আছে।

পরের দিন ১৩ অক্টোবরের ঘটনা –

ভূক্তভোগী – ৩ : টাঙ্গাইল সদর উপজেলা হুগড়া গ্রামের এক রোগীর অভিভাবক চাকরী করেন চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে।

তিনি বলেন, আমার এক আত্মীয় অন্য ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স। তিনি বলে দিয়েছেন, তাই আমার টাকা লাগে নাই।

কিন্তু আমার এক হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে। আর বাচ্চা প্রসব হওয়ার পর আমার কোলে দেয়ার সময় আয়া পাঁচশ’ টাকার কম নিবে না। অনেক কথা বলে তিনশ’ টাকা দিয়েছি।

ভূক্তভোগী – ৪ : হুগড়া গ্রামের ওই স্কুল মাস্টারের বাড়ির কয়েক ঘর পশ্চিমের আরো এক ব্যক্তির স্ত্রীরও বাচ্চা হওয়ার তারিখ তার পরের দিনই।

আনতে একটু দেরি হওয়ায় প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আনার ৪০ মিনিটের মধ্যেই স্বাভাবিক ভাবেই বাচ্চা জন্ম নেয়।

তারপরও তাকে এক হাজার টাকা বকশিস দিতে হয়েছে আয়াদের। অনেকটা জোর করেই নিয়েছে। আর ওয়ার্ডের নার্সরা নিয়েছে ১৫শ’ টাকা।

ভূক্তভোগী – ৫ : গালা থেকে এক বড় ভাই তার গর্ভবতী ছোট বোনকে বেলা ১১টায় ভর্তি করেছেন। পরের দিন সকালে নরমাল ডেলেভারি হয়েছে।

এর মধ্যে এক লিটার করে ৭টি স্যালাইন নিয়েছেন দায়িত্বে থাকা নার্স বা ডাক্তাররা।

উনার বিষ্ময়কর প্রশ্ন, একজন গর্ভবতী মহিলাকে ২৪ ঘন্টায় কয়টা স্যালাইন দেয়া যায় ভাই? তারপরে ডেলেভারি হওয়ার পর আয়াদের বকশিস পাঁচশ’ আর সিস্টারদের দিতে হয়েছে সাতশ’ টাকা।

অন্যদিকে, যে ওষুধ হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ব্যবহার করা কথা সেই ওষুধ চলে যাচ্ছে রোগীদের বাড়িতে। বিনা পয়সার চিকিৎসা হচ্ছে চুক্তিভিত্তিক হাসপাতালের ওষুধ দেয়ার শর্তে।

এছাড়া ভূক্তভোগীদের আরো অভিযোগ, ডাক্তাররা হাসপাতালের আসেন, ২/১টা সিজার করেন, আর কোনরকমভাবে ওয়ার্ডে একটু ঘুরে যান। রোগীদের সাথে ভালোভাবে কথাও বলেন না কোন ডাক্তার।

টানা তিন দিন হাসপাতালে গিয়ে কোন ডাক্তারের সাথে কথা বলা যায়নি।

কি বলছেন টাঙ্গাইলের সচেতন নাগরিক ও হাসপাতাল কর্তৃপক্ষ –

সতেচন নাগরিক ফোরাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার চেয়ারম্যান বিপ্লব দত্ত পল্টন বলেন, এরকম কাহিনীর শেষ নাই হাসপাতালের গাইনী ওয়ার্ডে।

সবকিছু জেনেও না জানার বাহানা হাসপাতাল কর্তৃপক্ষের না কি অন্যকিছু? এমন প্রশ্ন তুলেছেন তিনি।

আর এটাকে টাঙ্গাইল সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের নিরব চাঁদাবাজি বলে অভিহিত করেছেন সতেচন নাগরিক ফোরাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার এই চেয়ারম্যান।

তিনি আরো বলেন, টাঙ্গাইলের গরীব রোগীদের কোথাও যাওয়ার জায়গা নাই, তাই তারা বাধ্য হয়ে সদর হাসপাতালে যায়।

হাসপাতালের গাইনী ওয়ার্ডে বাচ্চা প্রসব করাতে কত টাকা লাগে? এমন প্রশ্নের জবাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সদর উদ্দিন বলেন, হাসপাতালের গাইনি বিভাগ কেন, সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে কোন টাকা লাগে না।

আর যারা টাকা নিচ্ছে তাদের বিরূদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে? প্রশ্নের জবারে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব ও তত্ত্বাবধায়ক মো. সদর উদ্দিন একই সুরে কথা বললেন।

তারা বলেন, ভূক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।

অভিযোগ না করলে তো আর কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। অন্যান্য অভিযোগের বিষয় আমলেই নেননি এই তত্ত্বাবধায়ক।

টাঙ্গাইলের নাগরিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী মীর মেহেদী বলেন, যিনি সকল কিছু তত্ত্বাবধান করবেন, তিনিই তত্ত্বাবধায়ক।

হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ লাগে কেন?

হাসপাতালের এই অনিয়ম বা দূর্নীতিগুলো দেখার দায়িত্ব যাদের, তাদের আমি দেখাব কেন?

আমি তাদের অবগত করেছি, তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

আমি নিজেও কয়েকবার এইসব বিষয়ে অভিযোগ করেছি। কোন পরিবর্তন হয় নাই।

এই সময় তিনি আরো বলেন, টাঙ্গাইল হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। তারা কোন প্রকার দায়িত্ব পালন করেন না।

আমি টাঙ্গাইলের সাধারণ ভূক্তভোগী মানুষের পক্ষে তাদের অপসারণ চাই।

সেই সাথে বিভাগীয় তদন্তের মাধ্যেম শাস্তির দাবি করেন এই সাংস্কৃতিক কর্মী। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গাইনি বিভাগের দূর্নীতিটাকা ছাড়া বাচ্চা প্রসব হয়নাটাঙ্গাইল জেনারেল হাসপাতাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়াও রয়েছেন। রোববার (৪ অক্টোবর) ভোরে...

আন্তর্জাতিক র‍্যাংকিং ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে মাভাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক র‍্যাংকিং ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে মাভাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
0

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে "Roadmap to Academic Excellence: Mastering BAC Accreditation and International Ranking...

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে...

মজলুম জননেতার মহীয়সী জীবনসঙ্গী: আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মজলুম জননেতার মহীয়সী জীবনসঙ্গী: আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
0

আজ ৪ অক্টোবর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মহীয়সী এই নারীর...

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর ও ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী রাবেয়া জিলানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও...

Next Post
টাঙ্গাইলে যুবতীকে ধর্ষণ মামলার যুগান্তকারী রায়ে পিতৃ পরিচয় পেল সন্তান

টাঙ্গাইলে যুবতীকে ধর্ষণ মামলার যুগান্তকারী রায়ে পিতৃ পরিচয় পেল সন্তান

সর্বেশষ

আবাসন সংকটে টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হবে গ্রিন বিল্ডিং

আবাসন সংকটে টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হবে গ্রিন বিল্ডিং

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৫ অপরাহ্ণ
তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেপ্তার দুই পুলিশ

তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেপ্তার দুই পুলিশ

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৬ অপরাহ্ণ
বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তিতে দিনভর বর্ণিল আয়োজন

বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তিতে দিনভর বর্ণিল আয়োজন

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ অপরাহ্ণ
মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের অভিযোগ, ‘আদর্শ প্রস্তুতির পরিবেশ নেই’

অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In