মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল-৮ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, রাজনীতি, শীর্ষ সংবাদ, সখিপুর
A A
টাঙ্গাইল-৮ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল

টাঙ্গাইল-৮ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল

প্রতিবেদন:
সখিপুর
,
সংবাদ দাতা

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও দেশীয় শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল। বহু বছর ধরে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত এই উদ্যোক্তা এলাকাজুড়ে নতুন আগ্রহ ও প্রত্যাশা তৈরি করেছেন।

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত সখীপুর-বাসাইল অঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে একজন সফল উদ্যোক্তার নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যবসায়িক সুনাম ও গ্রহণযোগ্যতার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে তার ব্যক্তিগত সম্পৃক্ততা, মসজিদ-মন্দিরে অনুদান, অসহায়দের পাশে দাঁড়ানো তাকে স্থানীয় জনগণের কাছে জনপ্রিয় করেছে।

আরও পড়ুন

দেলদুয়ারে বিষাক্ত সীসা প্রস্তুতকারী কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলা, আহত ৭

রাজনৈতিকভাবে জটিল এই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যেই মনোনয়ন বঞ্চিত কয়েকশ’ নেতাকর্মী তার পাশে মাঠে নেমেছেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মুক্তিযোদ্ধা সংসদের কমিটি নিয়ে দ্বন্দ্ব ও আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে কিছু নেতাকর্মী দল ত্যাগ করেছে।

সালাউদ্দিন আলমগীর রাসেল দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। লাবিব গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি শিল্পবিস্তার, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক অবকাঠামো গড়ে তুলেছেন। ব্যবসার সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও তিনি গুরুত্ব দেন। তিনি অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা দিয়েছেন, প্রতিবন্ধীদের জন্য ৫ শতাধিক হুইলচেয়ার বিতরণ করেছেন এবং শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দিয়েছেন।

সেখানেই শেষ নয়,

তিনি দুই উপজেলার ১৮ হাজার ছাতা বিতরণ, রাস্তা মেরামত, মন্দির ও মসজিদে অনুদান, ২ হাজার অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা সফর, স্থানীয় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে গাভীসহ অর্থ সহায়তা দিয়েছেন। সম্প্রতি শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করেছেন, যা পেয়েছেন অন্তত দেড় লাখ মানুষ।

পেশাগত জীবনে তিনি ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। স্থানীয়রা মনে করেন, সেই অভিজ্ঞতা থেকে পাওয়া শৃঙ্খলা, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে নেতৃত্বে আরও সক্ষম করেছে। তিনি ঘোষণা দিয়েছেন, এমপি হলে কোনো বেতন-ভাতা নেবেন না এবং দুর্নীতির প্রমাণ মিললে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন।

শালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “জনগণ যদি চায়, আমি নির্বাচন করব। তবে নির্বাচন করি বা না করি, আমার সমাজসেবা অব্যাহত থাকবে। এগুলো কোনো ভোটের হিসাব নয়। জনগণ যাকে ভোট দেবেন, তার যোগ্যতা, মনোভাব, পারিবারিক পটভূমি ও জনসেবার অবদান বিবেচনা করে ভোট দেবেন।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জাতীয় সংসদ নির্বাচন ২০২৫টাঙ্গাইল-৮বাংলাদেশ রাজনীতিবাসাইলভোটারদের জন্য তথ্যলাবিব গ্রুপশিল্পোদ্যোক্তাসখীপুরসমাজসেবাসালাউদ্দিন আলমগীর রাসেল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে বিষাক্ত সীসা প্রস্তুতকারী কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

দেলদুয়ারে বিষাক্ত সীসা প্রস্তুতকারী কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ সীসা প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে তা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেওলী ইউনিয়নের ইশাপাশা...

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলা, আহত ৭

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলা, আহত ৭

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ অপরাহ্ণ
0

নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি’র প্রার্থীর কমী সমর্থকদের বিরুদ্ধে। রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের...

৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসবেন জামায়েতের আমির

৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসবেন জামায়েতের আমির

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। তার আগমণে উচ্ছ্বসিত জেলার নেতাকর্মীরা। নেতা কর্মীরা বলছে,...

দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন

দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৩ অপরাহ্ণ
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা। তিনি যোগ করেন, সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে...

দেলদুয়ারে ভাইয়ের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগ

দেলদুয়ারে ভাইয়ের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ভূমি অধিগ্রহণের প্রাপ্ত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের মধ্যে। উপজেলার সদর ইউনিয়নের টুকনিখোলা গ্রামের দেলদুয়ার মৌজার ৯৯৬ খতিয়ানের ৪৯৫২ নং দাগের ৯ শতাংশ জমির মধ্যে...

Next Post
ফের বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

ফের বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

সর্বেশষ

দেলদুয়ারে বিষাক্ত সীসা প্রস্তুতকারী কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

দেলদুয়ারে বিষাক্ত সীসা প্রস্তুতকারী কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ অপরাহ্ণ
টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলা, আহত ৭

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরে হামলা, আহত ৭

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ অপরাহ্ণ
৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসবেন জামায়েতের আমির

৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসবেন জামায়েতের আমির

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
ফের বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

ফের বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ অপরাহ্ণ
টাঙ্গাইল-৮ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল

টাঙ্গাইল-৮ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল

ফেব্রুয়ারি ২, ২০২৬ — মাঘ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?