নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশেকপুর এলাকায় মহাসড়কসংলগ্ন একটি ফিলিং স্টেশনে সুরমান রেজা নামে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফিলিং স্টেশনে এসে সুরমান রেজার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত সুরমান রেজার বাড়ি বারচাঁদা গ্রামে। তিনি গালা ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয়ভাবে জানা গেছে।
হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।











