সোমবার, জুলাই ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের শিশু শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ও বিকসিত করতে জেলা প্রশাসক ৪৫টি কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে প্রতিটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে জেলা প্রশাসক শরীফা হক বিশ্বাস করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সকল প্রাইমারি স্কুলের প্রধানদের সাথে একাধিক সভা, শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ, বিদ্যালয় গুলোতে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা রোপন, প্রান্তিক জনগোষ্ঠীর ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণসহ প্রায় প্রতিটি প্রদক্ষেপই বাস্তবায়ন করা হয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিভিন্ন লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে বুক কর্ণার স্থাপন ও খেলা ধূলায় উৎসাহিত করতে খেলা সামগ্রীও বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, সমাজের প্রতি দায়িত্বশীল, পরিবেশ সচেতন হবে এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজে আসছে। শিক্ষার্থীদের কাছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, কালার পেন্সিল বক্স, টিফিন বক্স, ওয়াটার বটল, স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণও বিতরণ করা হয়েছে। অন্যদিকে সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহি করতে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বাদ্যযন্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের বিজ্ঞানমনস্ক করতে বিজ্ঞান মেলার আয়োজন বিভিন্ন ধরনের বিজ্ঞান বক্স বিতরণ ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে স্কুলগুলোতে দেয়া হচ্ছে আধুনিক আইটি সরঞ্জাম।

আরো জানা যায়, শিশুদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপন থেকে শুরু করে শব্দ দূষণ, উদ্ভিদের জীবনচক্র আর খাদ্য শৃঙ্খল কর্মশালার মাধ্যমে শেখানো হচ্ছে। স্কুল গুলোতে বর্জ্য পৃথকীকরণ এর জন্য তি রঙের বিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। শিশুরা বর্জ্য আলাদা করা শিখলে কাল সারা দেশ শিখবে, ভবিষ্যতে তারা জলবায়ু পরিবর্তনের সৈনিক হবে।

আমাদের দেশে সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ পথচারীদের অসচেতনতাও। শিক্ষার্থীদের তাদের বয়স উপযোগী করে কর্মশালার মাধ্যমে কিছু বেসিক ট্রাফিক রুলস শেখানোর উদ্যোগ নিয়েছেন তিনি যেন শিক্ষার্থীরা সড়কে নিজেদের নিরাপদ রাখতে পারে।

মিড ডে মিল ও সুষম খাদ্য প্রান্তিক পর্যায়ের বেশ কিছু স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে। পাশাপাশি সুষম খাদ্য নিয়ে ব্যবহারিক ক্লাসও হচ্ছে শ্রেণিকক্ষে। উদ্দেশ্য শৈশব থেকেই যেন শিশুরা পুষ্টিকর খাবার সম্পর্কে জানে, আর জীবনের জন্য প্রয়োজনীয় খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারে।

শিশুদের মন থেকে দুর্যোগের আতঙ্ক দূর করে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় স্কুলগুলোতে ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া করা হচ্ছে। শিক্ষক শিক্ষার্থীদের যাত্রা নির্বিঘ্ন করতে স্কুলের পাশের সড়ক গুলো সংস্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ১৬০ টি স্কুলে তিনি বাংলাদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল স্থাপন করেছেন। অভিভাবক সমাবেশে সন্তানকে পুষ্টিকর খাবার খাওয়ানো, শৃঙ্খলা, ডিভাইস আসক্তি থেকে দূরে রাখা, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন জেলা প্রশাসক।

চাকতা গ্রামের গোলাম রাব্বিসহ কযেক জন অভিভাবক বলেন, বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মান অনেকটা উন্নতি হচ্ছে। এক দিকে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরে বাস্তবতা শিখছে, অপর দিকে খেলা ধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও বিকসিত হচ্ছে।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিশুরা প্রতিটি দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদের পরিপূর্ণ বিকাশ ও উর্বর শৈশব নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রচলিত প্রশাসনিক পরিসংখ্যানের বাইরে গিয়ে জেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে রুপান্তর করা হচ্ছে সমন্বিত মানবিক যাত্রায় যার লক্ষ্য ভবিষ্যত পৃথিবীকে নেতৃত্বদানে সক্ষম সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেই কাজ করে যাচ্ছি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলটাঙ্গাইল জেলা প্রশাসনটাঙ্গাইল সংবাদপরিবেশ সচেতনতাপ্রাথমিক শিক্ষাবিজ্ঞান শিক্ষাবিশ্ব নাগরিকশরীফা হকশিক্ষা উন্নয়নশিশু শিক্ষা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
0

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীর বিরুদ্ধে পরীক্ষা না দিয়েই পাস করার অভিযোগের সত্যতা পায়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত...

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর নিম্নমানের ইট বাতিল...

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠক শেষে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দুপুরে...

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
0

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের আশঙ্কা থাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা...

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৩৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি মো. সেলিম রেজা (৪৭)। তার বাড়ি রাজশাহী জেলায়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের...

Next Post
নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

সর্বেশষ

রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪২ অপরাহ্ণ
ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৬ অপরাহ্ণ
আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৬ অপরাহ্ণ
টানা বর্ষণে মৃত্যু ৫১, নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস

টানা বর্ষণে মৃত্যু ৫১, নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
সুপারকম্পিউটারের হিসেবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন

সুপারকম্পিউটারের হিসেবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In