বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল সোয়া লাখে পরিশোধ! বাকি টাকা কই?

অক্টোবর ২৬, ২০২১ — কার্তিক ১১, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ১:১৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, জাতীয়, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি, শীর্ষ সংবাদ
A A

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে প্রায় ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে মাত্র ১ লাখ ১৮ হাজার টাকায়।

আরও পড়ুন

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১২ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের গ্রাহক বিলে।

আড়াই লাখ টাকা উপঢৌকনে টাঙ্গাইল মেডিনোভা হসপিটালের ভবন মালিক অধ্যাপক ডা. মো. শাহ্ আলমের ছেলে গ্রাহক তাশফিক আলমের বাসভবনের বিদ্যুৎ বিল এভাবেই পরিশোধ দেখিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বলে অভিযোগ উঠেছে।

এতে ভবনের সচল মিটার নষ্ট দেখিয়ে ও নতুন মিটার স্থাপনের মত অভিনব কৌশলও অবলম্বন করেছেন নির্বাহী প্রকৌশলী।

এছাড়াও রয়েছে গ্রাহকদের আবাসিক ও বাণিজ্যিক মিটার নষ্ট দেখিয়ে গড় বিলে হয়রানি করাসহ অসামঞ্জস্য বিদ্যুৎ বিল করার মত নানা অভিযোগ।

যোগদানের শুরু থেকেই এমন নানা অনিয়মে লিপ্ত ছিলেন নির্বাহী প্রকৌশলী বলে গুঞ্জন রয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস চত্ত¡রসহ গ্রাহক মহলে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায় –

২০১২ সালে থেকে টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছেন টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া মেইনে রোডে নির্মিত ১১তলা বিশিষ্ট অধ্যাপক ডা. মো. শাহ্ আলমের মালিকাধীন শামছুদ্দোহা রিজিয়া ভবন বা এস আর ভবন।

যার গ্রাহক তাশফিক আলম ও মিটার সিরিয়াল নম্বর ১১২১৫২৫৯। এরপর ২০১৭ অক্টোবরে ওই ভবনের সামনের অংশে ৬টি ফ্লোর ভাড়া নেয় মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ।

এ সময় বহুতল ভবনটির মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর জন্য একটি বাণিজ্যিক এস.টি (মাদার মিটার) স্থাপন করা হয়। বাকি ফ্লোর গুলোর আবাসিক মিটার গুলো স্থাপন হয় চাইল্ড মিটার হিসেবে।

আরো জানা যায় –

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন প্রকৌশলী শামীম আহম্মেদ। এই দপ্তরের অধীনে রয়েছে প্রায় ৪৫ হাজার গ্রাহক।

অনিয়মের অনুসন্ধানে পাওয়া তথ্য, ২০১২ সালে ১১২১৫২৫৯ নম্বর সিরিয়ালের মিটারে বিদ্যুৎ সংযোগ শুরু করেন।

অধ্যাপক ডা. মো. শাহ্ আলমের মালিকাধীন শামছুদ্দোহা রিজিয়া ভবন বা এস আর ভবন। যার গ্রাহক তাশফিক আলম।

২০২০ সালের এপ্রিল পর্যন্ত পিছনের বাসভবন অংশে স্থাপনকৃত ১১২১৫২৫৯ মিটার সিরিয়াল নম্বরে হয় ৫৯২৯২.৯৩ ইউনিট বিদ্যুৎ।

১০ টাকা দরে ব্যবহৃত ৫৯২৯২.৯৩ ইউনিটের মূল্য ৫ লাখ ৯২ হাজার ৯২৯.৩ টাকা।

তবে ব্যবহৃত ওই মিটারে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ১৪৩৬৯ ইউনিটের বিল দেখানোসহ আদায় হয়েছে ১ লাখ ১৮ হাজার ২০৪ টাকা।

২০১২ সাল থেকে ব্যবহৃত একক মিটার ছিল আর এ সময় থেকে ২০২০ এপ্রিল পর্যন্ত মিটারটিতে এই পরিমানের ইউনিট জমা পরে; এরপর ২০১৭ সালের অক্টোবরে সেটি চাইল্ড মিটারে স্থানান্তর হয়।

বিষয়টি অবগত হয়েই বিদ্যুৎ কর্তৃপক্ষ ব্যবহৃত বিদ্যুৎ বিলের বিশাল অংকের ওই টাকা আত্মসাতের অবলম্বন হিসেবে মিটারটি নষ্ট দেখিয়ে নতুন মিটার স্থাপনের কৌশল।

 

এর ফলে সরকার হারিয়ে ৪৪ হাজার ৯২৩ ইউনিটের বিদ্যুৎ বিল। যার পরিমাণ ৪ লাখ ৪৯ হাজার ২৩০ টাকা।

দূর্নীতির প্রমাণাদি সত্যতা স্বীকার –

যা অনুসন্ধান আর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এবং ম্যানেজার (অ্যাপস্) এর ফোন আলাপ রের্কডে ওই অনিয়ম ও দূর্নীতির স্পষ্টতা রয়েছে।

এতে স্পষ্টও হয়েছে নির্বাহী প্রকৌশলী শামীম আহম্মেদ আর উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের যোগসাজসে বিদ্যুতের টাকার আত্মসাতের ওই দূর্নীতি।

বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের পাশাপাশি বাইরে থেকে মিটারটি কেনাসহ স্থাপন বিধি অমান্য করার অনিয়ম হয়েছে বলেও নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা।

এছাড়াও অসামঞ্জস্য বিলের অভিযোগ রয়েছে, শামছুদ্দোহা রিজিয়া ভবন বা এস আর ভবনের ৭৫২৮৭২০৫ নং গ্রাহক তাশফিক আলমের মিটার ০৩৬৮৪ এর মে মাসের ৩১৪৯ ইউনিটে ২৮ হাজার ৫৬৪ টাকা; ৭৫২৮৭১৫৪ নং গ্রাহক তাশফিক আলমের মিটার ০৩৭১৭৩ এর মে মাসের ৩০৮০ ইউনিটে ২৮ হাজার ২৬১ টাকা; ৭৫২৮৭১৯২ নং গ্রাহক তাশফিক আলমের মিটার ০২৯৬৮১ এর মে মাসের ২৯২৯ ইউনিটে ২৭ হাজার ৩৫৪ টাকা; ৭৫২৮৭১৬৯ নং গ্রাহক তাশফিক আলমের মিটার ৩২৫৬৭ এর মে মাসের ২৭৯৯ ইউনিটে ২৬ হাজার ৬০৪ টাকা।

গ্রাহক অভিযোগ –

৭২৭২৬২ নং মিটার গ্রাহক থানাপাড়ার আবু কাউসারের অভিযোগ, আমি প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি।

এরপরও হঠাৎ বিদ্যুৎ অফিসের লোকজন এসে বলেন আপনার মিটার নষ্ট হয়েছে এবং বিল বকেয়া রয়েছে ১২’শ ইউনিট; প্রতিমাসে বিল পরিশোধ করলে কিভাবে বিল বকেয়া থাকে সেই প্রশ্নই এখন আমার।

এরপরও বিদ্যুৎ অফিসের লোকজন আমার বাড়িতে নতুন মিটার লাগিয়ে দেন এবং বলেন একবারে বকেয়া পরিশোধ করা আপনার পক্ষে কষ্টকর হবে বলে আমরা প্রতিমাসের বিলে বকেয়া বিল গড় করে পরিশোধের সুযোগ করে দিব।

এরপর আগস্ট মাসে আমার বিল আসে ২৪০৮ টাকা। সেটিও পরিশোধ করেছি। তবে অক্টোবর মাসে বিল এসেছে ১২৮০০ টাকা।

একেক মাসে একেক রকমের বিদ্যুৎ বিল, এটি হয়রানী ছাড়া আর কিছুই না; বিদ্যুতের এমন হয়রানী বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

শহরের বেড়াডোমা ফকিরপাড়ার গ্রাহক ফেরদৌস হায়দার এর অভিযোগ, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ একজন কর্মচারী আজকে আমাকে ফোন করে বলেন; বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে; হাজিরার তারিখটা জেনে যান।

যদিও গত দুই বছর আগে বকেয়া বিলের অভিযোগে একটা মামলা হয়েছিল; পরে টাকা পরিশোধ করে আদালতের মাধ্যমে মামলা শেষ হয়; এরপর থেকে আমি নিয়মিত বিল পরিশোধ করছি।

এখন কেন আমাকে ডাকছে, সেটি জানতে আসছি। এছাড়াও প্রায় ১ বছর যাবৎ আমি ডিজিটাল মিটার ব্যবহার করা শুরু করেছি; কিন্তু আট মাস পর্যন্ত এসেছে এ্যানালগ মিটারের বিল।

বাধ্য হয়ে সেই বিলের টাকাগুলোও আমাকে পরিশোধ করতে হয়েছে; এখন আমার ৫শ’ টাকার মত বিদ্যুৎ বিল খরচ হলেও দিতে হচ্ছে ২০০০ হাজার টাকা বিল।

অভিযুক্ত ভবনের ভাড়াটিয়া ও মালিকের বক্তব্য –

টাঙ্গাইল মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর মার্কেটিং ম্যানেজার মো. গোলাম হায়দার আলী জানান, আমরা প্রতি মাসে আমাদের জন্য নির্দিষ্ট এস.টি মিটার অনুসারে বিল পরিশোধ করছি।

আমাদের মিটারের সাথে ভবন মালিকের বৈদ্যুতিক কোন সম্পর্ক নেই।

তবে গত বছরের এপ্রিল মাসে ভবন মালিকের মিটার আর বিল নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল বলেও জানান তিনি।

বিষয়টি জানতে অধ্যাপক ডা. মো. শাহ্ আলমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে অধ্যাপক ডা. মো. শাহ্ আলমের ভাগ্নি জামাই ও ভবনের একাংশের মালিক ফখরুল ইসলাম ফারুক জানান, আমাদের ভবনের ১১২১৫২৫৯ সিরিয়াল নম্বরের মিটারে একটা সমস্যা হয়েছিল।

সেটির ভবনের মূল মালিক অধ্যাপক ডা. মো. শাহ্ আলম সমাধান করেছেন।

কর্তৃপক্ষের বক্তব্য – 

অনিয়ম ও দূর্নীতির কথা স্বীকার করে টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ম্যানেজার (অ্যাপস্) মামুন জানান, আমি গ্রাহক তাশফিক আলমের ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ১১২১৫২৫৯ মিটার সিরিয়াল নম্বরে ব্যবহৃত ৫৯২৯২.৯৩ ইউনিট বিদ্যুৎ বিলটি ওপেন করতে চেয়েছিলাম।

তবে নির্বাহী প্রকৌশলীর চাপের মুখে আমি সেটি ওপেন করতে পারিনি; এর বিপরীতে ওই মিটার রিডিংটা স্কিপ করে ও সুবিধা নিয়ে শেষ করেছেন নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ।

এ বিষয়ে কথা বলতে রাজি হননি টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী ও সাইড ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম।

টাঙ্গাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, তাশফিক আলমের ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ব্যবহৃত ১১২১৫২৫৯ নম্বর মিটারটি নষ্ট হওয়ায় আমি সেটি পরিবর্তনের নির্দেশ দিই।

সরকারি মিটার পেতে ঝামেলা থাকায় বাইরে থেকে নতুন একটি মিটার কিনে সেখানে স্থাপনের নির্দেশ দেয়া হয়; তবে বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের অভিযোগটি অস্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন প্রামানিক জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

অভিযোগ বা সংবাদ প্রচার হলে এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও...

১২ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

১২ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
0

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)...

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)...

সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শনে ক্ষোভ প্রতিমন্ত্রী টুকুর

সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শনে ক্ষোভ প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
0

খবরবাংলা২৪ডটকম সহ টাঙ্গাইলের বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আকস্মিক...

বাসাইলে ২লক্ষ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইলে ২লক্ষ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী...

Next Post

দেলদুয়ারে প্রার্থীর মৃত্যুতে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত

সর্বেশষ

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
ভিসা পেলেন ভোজিনহার মা, বিশ্বকাপে আবেগঘন পুনর্মিলনের অপেক্ষা

ভিসা পেলেন ভোজিনহার মা, বিশ্বকাপে আবেগঘন পুনর্মিলনের অপেক্ষা

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
১২ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

১২ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
রোনালদোর পারফরম্যান্সে প্রশ্ন তুললেন থিয়েরি অঁরি

রোনালদোর পারফরম্যান্সে প্রশ্ন তুললেন থিয়েরি অঁরি

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In