রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

টাঙ্গাইলের তিন উপজেলায় বন ঘিরে ৩০৭ অবৈধ করাতকল

এপ্রিল ১৮, ২০২৬ — বৈশাখ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৬ পূর্বাহ্ণ
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা
A A
টাঙ্গাইলের তিন উপজেলায় বন ঘিরে ৩০৭ অবৈধ করাতকল

টাঙ্গাইলের তিন উপজেলায় বন ঘিরে ৩০৭ অবৈধ করাতকল

প্রতিবেদন:
ঘাটাইল সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরসহ জেলার বিভিন্ন বনাঞ্চল ঘিরে গড়ে উঠেছে প্রায় ৫০০ করাতকল, যার মধ্যে ৩ শতাধিকই অবৈধ। এসব করাতকলে প্রতিদিন বনভূমির কাঠ চেরাই করে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছে। এতে দ্রুত কমে যাচ্ছে বনাঞ্চলের গাছপালা, আর অনেক জায়গায় বনভূমি রূপ নিচ্ছে কৃষিজমিতে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল জেলার পাঁচটি উপজেলায় মোট বনভূমির পরিমাণ ১ লাখ ২২ হাজার ৮৭৬ একর। এই বনাঞ্চল ঘিরে বর্তমানে ৪৭০টি করাতকল রয়েছে, যার মধ্যে ৩০৭টির কোনো বৈধ অনুমোদন নেই। অবৈধ করাতকলগুলোতে বনজ কাঠ চেরাই করে নিয়মিত বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধুপুর বনাঞ্চল। প্রায় ৪৫ হাজার একর বনভূমির মধ্যে ৩৫ হাজার একর ইতোমধ্যে বৃক্ষশূন্য হয়ে পড়েছে। সেখানে এখন আনারস, কলা, ড্রাগনসহ বিভিন্ন কৃষি ফসলের চাষ হচ্ছে। বাকি ১০ হাজার একর বনাঞ্চলও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। একই অবস্থা ঘাটাইল ও সখীপুরের বনাঞ্চলেও। বনভূমির ভেতর ও আশপাশে গড়ে ওঠা করাতকলগুলো প্রতিনিয়ত বনজ সম্পদ ধ্বংস করছে।

বন বিভাগের হিসাবে, মধুপুর উপজেলায় ৯০টি করাতকলের মধ্যে ৭৩টির লাইসেন্স নেই। সখীপুরে রয়েছে ৪২টি অবৈধ করাতকল এবং ঘাটাইলে ৭৭টির মধ্যে ৫৯টির নিবন্ধন নেই। বেশিরভাগ করাতকলই বনাঞ্চলের আশপাশে গড়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের অসাধু কিছু কর্মকর্তা অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ করাতকল মালিকদের ব্যবসা চালিয়ে যেতে সহায়তা করছেন। এর ফলে প্রতিদিন বনাঞ্চলের কাঠ চেরাই হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে।

এদিকে অবৈধ করাতকল মালিকদের দাবি, তারা লাইসেন্সের জন্য একাধিকবার আবেদন করেও অনুমোদন পাচ্ছেন না। মধুপুর পৌর শহরের এক করাতকল মালিক জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ভূমির প্রত্যয়নপত্র সংগ্রহে জটিলতার কারণে তারা লাইসেন্স পাননি। ফলে বাধ্য হয়েই লাইসেন্স ছাড়াই ব্যবসা চালাতে হচ্ছে।

পরিবেশবাদীরা বলছেন, করাতকল বিধিমালা ২০১২ অনুযায়ী সংরক্ষিত বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। এই বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান থাকলেও বাস্তবে তার প্রয়োগ খুবই সীমিত। পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ বলেন, অবৈধ করাতকল দ্রুত উচ্ছেদ না করা হলে টাঙ্গাইলের বনাঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া জানিয়েছেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। সম্প্রতি চারটি অবৈধ করাতকল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, করাতকল স্থাপনের জন্য নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হয় এবং বনাঞ্চল থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে হতে হয়। তিনি জানান, অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে এবং সম্প্রতি ১৬টি করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ না বাড়ালে টাঙ্গাইলের বনভূমি আরও দ্রুত উজাড় হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ করাতকলকাঠ পাচারঘাটাইল করাতকলটাঙ্গাইল বনভূমিটাঙ্গাইল সংবাদপরিবেশ বিপর্যয়বন উজাড়বন বিভাগমধুপুর বনাঞ্চলসখীপুর বনাঞ্চল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং...

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর গড়াঞ্চল অংশে বন্য প্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি রোপওয়ে করিডর নির্মাণ করেছে বন বিভাগ। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বন্য প্রাণীর মৃত্যু ও সড়ক দুর্ঘটনা...

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় অগ্নিবীণা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে যৌথভাবে আয়োজিত...

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি...

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেই টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো টাঙ্গাইলেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায়...

Next Post
টাঙ্গাইলে জব্দকৃত বিপুল পরিমাণ তামাকজাত পন্য ধ্বংস

টাঙ্গাইলে জব্দকৃত বিপুল পরিমাণ তামাকজাত পন্য ধ্বংস

সর্বেশষ

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In