শনিবার, আগস্ট ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস
A A
দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনা করে এসব হাসপাতাল স্থাপন করা হবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

কালিহাতীতে মারধরের চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমানে ভেটেরিনারি হাসপাতালগুলো অনেকটাই ঢাকাকেন্দ্রিক। তাই দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণীর সংখ্যা ও চিকিৎসার চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের চিন্তা করা হচ্ছে।

ভেটেরিনারি পেশার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একসময় এ পেশাকে মানুষ তেমন গুরুত্ব দিত না। বর্তমানে প্রাণিসম্পদ খাতের পরিধি অনেক বেড়েছে। এ খাতের উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পশু-পাখিকে রোগমুক্ত রাখার পাশাপাশি উৎপাদিত খাদ্য মানুষের জন্য নিরাপদ কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশু-পাখির রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণে গবেষণা আরও বাড়াতে হবে।

ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে অবহিত করে ভেটেরিনারিয়ানদের চাকরির সুযোগ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ফিশারিজ সেক্টরেও প্রায় ৫০০টি পদের অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল দুই দিনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইলপ্রাণিসম্পদ খাতপ্রাণিসম্পদ মন্ত্রণালয়বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতালভেটেরিনারি চিকিৎসাভেটেরিনারি হাসপাতালসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নুরজাহান বেগম (বৃদ্ধা) নামে এক নারী। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর কানের দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে...

কালিহাতীতে মারধরের চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

কালিহাতীতে মারধরের চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর কোরাইনা আলী (৬৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার...

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী উন্নয়ন কর্মসূচি ২০২৬-এর ফাইনাল রাউন্ডের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার...

বাসাইলে গাঁজা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড

বাসাইলে গাঁজা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও...

টাঙ্গাইলে প্রয়াত ১৪ বাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান

টাঙ্গাইলে প্রয়াত ১৪ বাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের...

সর্বেশষ

দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে বৃদ্ধার স্বর্ণের দুল ছিনতাই

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
সালমান খানের বাড়ির সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

সালমান খানের বাড়ির সামনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থানের দুই যোদ্ধাকে রিকশা-অটোরিকশা উপহার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানের দুই যোদ্ধাকে রিকশা-অটোরিকশা উপহার প্রধানমন্ত্রীর

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
"প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে" ফকির মাহবুব আনাম

“প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে” ফকির মাহবুব আনাম

আগস্ট ৮, ২০২৬ — শ্রাবণ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In