মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ও অনিয়ম রোধে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে বাসাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
অভিযানকালে কাঁচা বাজার, সবজি, ফল, ডিম ও মুদির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয় রসিদ সংরক্ষণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। তদারকির সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাধীন পোল্ট্রি মুরগি ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে ও ব্যবসায়ীদের সতর্ক করতে এ অভিযান চালানো হয়েছে। বেশি দামে পণ্য বিক্রি কিংবা কোনো ধরনের অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযানে বাসাইল থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











