খবর বাংলা ডেস্ক :
দেশের বাজারে আজ মঙ্গলবারও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গত ২৫ মে নির্ধারিত দাম অনুযায়ী পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্যেই সোনা বিক্রি হবে।
বর্তমান বাজারদর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
অন্যদিকে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে মূল্য পরিবর্তন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার ভিত্তিতে সময়ে সময়েই সোনা ও রুপার দাম সমন্বয় করে থাকে বাজুস।











