রবিবার, জুন ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুর-চৌহালী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ

মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
নাগরপুর-চৌহালী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ

নাগরপুর-চৌহালী সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ

প্রতিবেদন:
মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে প্রবেশের অন্যতম প্রধান সড়ক নাগরপুর-চৌহালী সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত। সামান্য বৃষ্টিতেই জমে থাকে হাঁটুসমান পানি। ফলে সড়কটি যেন আর রাস্তা নয়, ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নাগরপুর-শাহজানী ভায়া চৌহালী সড়কটি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত। সড়কের পাশে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এনজিও ও পল্লী বিদ্যুৎ কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু অপরিকল্পিত নির্মাণ ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে এখন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

বিশেষ করে নাগরপুর সোনালী ব্যাংক সড়ক থেকে চৌহালী সড়কের দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত অংশে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সদর বাজারের ব্যবসায়ী নুরুল আলম সেতু ক্ষোভ প্রকাশ করে বলেন,“সোনালী ব্যাংক রোডে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। মনে হয় যেন দেখার কেউ নেই।”

সরেজমিনে দেখা গেছে, দেলু মিয়ার ব্রিজ থেকে সোনালী ব্যাংক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় প্রতিদিন বাস, ট্রাক্টর, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, রিকশা ও ভ্যান দুর্ঘটনার শিকার হচ্ছে।

রিকশাচালক নিরঞ্জন বলেন,“দেলু মিয়ার ব্রিজ থেকে বটতলা হয়ে তালতলা পর্যন্ত অল্প রাস্তা যেতে অতিরিক্ত প্রায় আধা ঘণ্টা সময় লাগে। অনেক সময় রাস্তার কাদা পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।”

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব মুঠোফোনে জানান,“নাগরপুর-চৌহালী সড়কের কাজ দুইটি প্যাকেজে শুরু হয়েছে। বালি ও মাটির সংকট থাকায় কাজ কিছুদিন বন্ধ ছিল। এছাড়া যেসব স্থানে রাস্তা নিচু রয়েছে, সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জনদুর্ভোগজলাবদ্ধতাজাতীয় সংবাদটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদনাগরপুরনাগরপুর সংবাদনাগরপুর-চৌহালী সড়কসড়ক সংস্কারসড়কের বেহাল দশা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, বিশেষ সুবিধা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ে অযোগ্য...

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৪ অপরাহ্ণ
0

২০২৬ বিশ্বকাপে গোলের বন্যা অব্যাহত রয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে হারানোর দিনে টুর্নামেন্টের ১০০তম গোলটি করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। এর মধ্য দিয়ে মাত্র ৩৩ ম্যাচে...

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবক আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

মধুপুরে ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের সদস্যসহ চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে...

Next Post
আওয়ামী লীগের ১৩ নেতাকে ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল

আওয়ামী লীগের ১৩ নেতাকে ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল

সর্বেশষ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৪ অপরাহ্ণ
বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের ৪ গোলের জয়

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের ৪ গোলের জয়

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৪ অপরাহ্ণ
আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক, জোর গুণগত সংস্কারের দাবি

আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক, জোর গুণগত সংস্কারের দাবি

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In