বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

প্রতিবেদন:
নাগরপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস-ঘুনিপাড়া গ্রামে প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু তিন বছরেও পুরোপুরি চালু হয়নি। সেতুর দুই পাশে গাইড ওয়াল ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১৫ গ্রামের মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে খাস-ঘুনিপাড়া এলাকায় সেতুটি নির্মাণ করা হয়। নাগরপুর সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগী আনা-নেওয়াসহ দৈনন্দিন কাজে সেতুটি ব্যবহার করেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

তবে সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়াল নির্মাণ না হওয়ায় সেতুটি কার্যত পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা, পানি ও ঝুঁকিপূর্ণ বিকল্প পথ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। অনেক সময় মোটরসাইকেল, ভ্যান ও কৃষিপণ্যবাহী যান চলাচলও বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান ও আব্দুর রশিদ বলেন, বর্ষায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়স্করা। জরুরি রোগী পরিবহনেও বিড়ম্বনা সৃষ্টি হয়। দ্রুত গাইড ওয়াল ও অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে সেতুটি পুরোপুরি চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।

গ্রামবাসীদের অভিযোগ, রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল কবির রানার পক্ষে স্থানীয় সাব-কন্ট্রাক্টর রিপন কাজ অসম্পূর্ণ রেখেই দীর্ঘদিন আগে এলাকা ছেড়ে যান। প্রকল্পের অর্থ উত্তোলনের পরও বাকি কাজ আর এগোয়নি বলে অভিযোগ তাদের।

সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারা বেগম পনু বলেন, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর কার্যকর উদ্যোগ নেয়নি। ঠিকাদার ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের অবহেলার কারণেই সেতুর কাজ শেষ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া বলেন, সেতুর পাশে হাট-বাজার, স্কুল ও মাদরাসা রয়েছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই পথ ব্যবহার করেন। সেতুর কাজ অসম্পূর্ণ থাকায় রোগী, শিক্ষার্থী, সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। বর্ষাকালে কোথাও কোথাও কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব বলেন, সেতুর অ্যাপ্রোচের কাজ এখনো সম্পন্ন হয়নি। মাটি ভরাট ও রাস্তা সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকল্পটি সংশোধন করে পুনরায় দরপত্রের মাধ্যমে সেতুর বাকি কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, সেতুর সাব-কন্ট্রাক্টর মো. রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উন্নয়ন প্রকল্পএলজিইডিখাস-ঘুনিপাড়াজনদুর্ভোগটাঙ্গাইলটাঙ্গাইলের খবরনাগরপুরসলিমাবাদসেতু নির্মাণসেতুর অ্যাপ্রোচ সড়কসেতুর গাইড ওয়াল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, তরুণ...

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, এটা ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান...

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

নাগরপুরে অপহরণের পর কলেজছাত্রকে হত্যা, যুবক আটক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অনিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার...

দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

দেলদুয়ারে অনিয়মের দায়ে ক্লিনিক সিলগালা, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ভোক্তা অধিকার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের অভিযোগে লাইফ কেয়ার ক্লিনিক সিলগালা করে...

মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

মধুপুরে ভেজাল বীজে পেঁপেচাষিদের ৪ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে ভেজাল ও নিম্নমানের বীজ-চারা কিনে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ করেছেন পেঁপেচাষিরা। টানা দুই বছর ধরে নিম্নমানের বীজের কারণে ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায়...

Next Post
পরকীয়া কি মানসিক রোগ? বিজ্ঞান কী বলছে

পরকীয়া কি মানসিক রোগ? বিজ্ঞান কী বলছে

সর্বেশষ

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In