মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

পর্যটক নিহতের পর কক্সবাজারে সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ

আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
পর্যটক নিহতের পর কক্সবাজারে সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ

পর্যটক নিহতের পর কক্সবাজারে সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

দুর্ঘটনার পর কঠোর অবস্থান নেয় জেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) দুপুরে এক্সকাভেটর নিয়ে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যায় পৌরসভার শ্রমিকদের সহায়তায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ফ্রাই এয়ার সি স্পোর্টস-এর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্যারাসেইলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন

ভারত থেকে এলো প্রথম কাঁচা মরিচের চালান, বেনাপোলে পৌঁছেছে ৯.২ টন

‘আমার নাম ব্যবহার করে অনিয়ম করলে ছাড় নয়’: প্রতিমন্ত্রী নুরুল হক

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জানান, অভিযানে পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশ, ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি এবং বিভিন্ন স্পেয়ার পার্টস জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত জেলা প্রশাসনের তথ্য ও বিজ্ঞাপন কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।

এদিকে, দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় খুলনার পর্যটক শৌভিক রায় নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে রোববার সন্ধ্যায় মামলাটি করেন।

মামলায় নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে ফ্রাই এয়ার সি স্পোর্টস-এর পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত করবে ট্যুরিস্ট পুলিশ।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার (১ আগস্ট) কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং চলছিল। এ সময় সাগরে পড়ে প্রাণ হারান পর্যটক শৌভিক রায়। এ ঘটনার পর নিরাপত্তাহীন এই বিনোদন কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, পর্যটকের ওজন, আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবেগ যথাযথভাবে বিবেচনায় না নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কক্সবাজারজেলা প্রশাসনট্যুরিস্ট পুলিশদুর্ঘটনাপর্যটক নিহতপ্যারাসেইলিংফ্রাই এয়ার সি স্পোর্টসমামলাশৌভিক রায়সমুদ্রসৈকত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভারত থেকে এলো প্রথম কাঁচা মরিচের চালান, বেনাপোলে পৌঁছেছে ৯.২ টন

ভারত থেকে এলো প্রথম কাঁচা মরিচের চালান, বেনাপোলে পৌঁছেছে ৯.২ টন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম চালান হিসেবে ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ নিয়ে একটি ভারতীয় ট্রাক বেনাপোল...

‘আমার নাম ব্যবহার করে অনিয়ম করলে ছাড় নয়’: প্রতিমন্ত্রী নুরুল হক

‘আমার নাম ব্যবহার করে অনিয়ম করলে ছাড় নয়’: প্রতিমন্ত্রী নুরুল হক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৬ — শ্রাবণ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
0

গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ফিটনেসবিহীন ‘দশমিনা এক্সপ্রেস’ বাসের দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। একই সঙ্গে বাসটির অনিয়ম বা...

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
0

গাজীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল। শনিবার বিকেল ৩টার দিকে রংপুর...

বগুড়ায় অস্ত্র-মাদকসহ ‘রকি বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

বগুড়ায় অস্ত্র-মাদকসহ ‘রকি বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ
0

বগুড়ায় অভিযান চালিয়ে কথিত ‘রকি বাহিনীর’ প্রধান রকি মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলভার, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা...

বঙ্গোপসাগরের গ্যাস নিয়ে চাঞ্চল্যকর দাবি, কী বলছে তথ্য?

বঙ্গোপসাগরের গ্যাস নিয়ে চাঞ্চল্যকর দাবি, কী বলছে তথ্য?

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৬ — শ্রাবণ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
0

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বিদেশে পাচার বা চুরির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, সমুদ্রের নিচে বিশেষ ড্রিলিং প্রযুক্তি...

Next Post
সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

সর্বেশষ

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৭ অপরাহ্ণ
ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ
জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য নুরুল হক নুরের

জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য নুরুল হক নুরের

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা হবে শ্রমবাজার নিয়ে

ঢাকায় মালয়েশিয়ার প্রতিনিধি দল, আলোচনা হবে শ্রমবাজার নিয়ে

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In