রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

পুনর্বাসন পেয়েছেন মাত্র ১৫০ জুলাইযোদ্ধা, তালিকায় ৩২৪১ জন

জুলাই ১৯, ২০২৬ — শ্রাবণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২১ অপরাহ্ণ
in জাতীয়
A A
পুনর্বাসন পেয়েছেন মাত্র ১৫০ জুলাইযোদ্ধা, তালিকায় ৩২৪১ জন

পুনর্বাসন পেয়েছেন মাত্র ১৫০ জুলাইযোদ্ধা, তালিকায় ৩২৪১ জন

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ চললেও বাস্তব চিত্র এখনো আশাব্যঞ্জক নয়। সরকারি তথ্য অনুযায়ী, পুনর্বাসনের জন্য ৩ হাজার ২৪১ জন জুলাইযোদ্ধার তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র ১৫০ জনের জীবিকা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

সরকার জানিয়েছে, আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা, মাসিক ভাতা, এককালীন অনুদান এবং বিদেশে উন্নত চিকিৎসাসহ বিভিন্ন খাতে এ পর্যন্ত প্রায় ৯৭৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তবে আহতদের অভিযোগ, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের তুলনায় এই সহায়তা এখনও পর্যাপ্ত নয়। তাদের মতে, চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থান ও পুনর্বাসন এখন সবচেয়ে বড় প্রয়োজন।

আরও পড়ুন

বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তা ধীরগতিতে এগোয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হয় এবং পুনর্বাসন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে ১ হাজার ৯৩৭ জনের তালিকা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬ হাজার ৪০০ জন আহত ব্যক্তি আর্থিক সহায়তা পেলেও জীবিকার ব্যবস্থা হয়েছে মাত্র ১৫০টি পরিবারের। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর বলেন, দুই হাজারের বেশি আহত ব্যক্তি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান এবং মানসিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন ৮৩১টি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দিয়েছে এবং ৬ হাজার ১২৭ জন আহতকে ১১৭ কোটি ৫০ লাখ টাকার জরুরি আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া গুরুতর আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের চিকিৎসায়ও অর্থ ব্যয় করা হয়েছে।

বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় চার হাজার আহত ব্যক্তি নিয়মিত ফলোআপ চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অন্তত দুই হাজার ব্যক্তি স্থায়ীভাবে অঙ্গ বা কর্মক্ষমতা হারিয়েছেন। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো ১৫৪ জনের মধ্যে এখনো ৩৯ জন থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. আবুল কেনান বলেন, গুরুতর আহতদের অনেকের ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি চিকিৎসা ও বারবার কৃত্রিম অঙ্গ পরিবর্তনের প্রয়োজন হবে। অন্যদিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ছররা গুলিতে আহতদের মধ্যে অনেকে এক বা দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং তাদের নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার উপসচিব ডা. মো. জহিরুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা, ভাতা, অনুদান ও বিদেশে চিকিৎসাসহ বিভিন্ন খাতে ৯৭৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। বর্তমানে ১৪ হাজার ৩৭০ জন আহত ব্যক্তি মাসিক ভাতার আওতায় রয়েছেন।

এদিকে সংসদে দেওয়া এক বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, পুনর্বাসনের জন্য প্রস্তুত করা তথ্যভাণ্ডারের ভিত্তিতে পর্যায়ক্রমে জুলাইযোদ্ধাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আহত জুলাইযোদ্ধাকর্মসংস্থানজাতীয় সংবাদজুলাই গণঅভ্যুত্থানজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনজুলাইযোদ্ধাপুনর্বাসনবাংলাদেশমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সরকারি সহায়তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
0

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন নবায়নের ফি নির্ধারণ করে বিদ্যুৎ বিধিমালা, ২০২০ সংশোধন করেছে সরকার। নতুন নির্ধারিত ফি অনুযায়ী, ৫০ কিলোওয়াট বা তদূর্ধ্ব ক্ষমতাসম্পন্ন গ্রাহকের...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট ৩৭৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে...

প্রাণ রক্ষা হলো না দুই বাংলাদেশির, দূতাবাসের ভূমিকা প্রশ্নবিদ্ধ

প্রাণ রক্ষা হলো না দুই বাংলাদেশির, দূতাবাসের ভূমিকা প্রশ্নবিদ্ধ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৫ অপরাহ্ণ
0

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর প্রবাসীদের সুরক্ষা এবং বিপদে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নিজ দেশের নাগরিকদের...

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল ও ফেরত পাঠানোর বিষয়ে সতর্ক করল দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল ও ফেরত পাঠানোর বিষয়ে সতর্ক করল দূতাবাস

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার...

ইউরোপে পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ

ইউরোপে পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
0

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে রপ্তানি কমেছে ৪.৯১ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় নেমে এসেছে ৪৪ কোটি...

Next Post
মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন জরুরি নির্দেশনা

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন জরুরি নির্দেশনা

সর্বেশষ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫১ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In