রবিবার, জুলাই ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home লাইফস্টাইল

পৌর উদ্যানেও নির্মিত হচ্ছে পাবলিক টয়লেট!

জুলাই ২৪, ২০২৩ — শ্রাবণ ৯, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
in লাইফস্টাইল, শীর্ষ সংবাদ
A A

পৌর উদ্যানে পাবলিক টয়লেট নির্মাণ

নিজস্ব প্রতিবেদক : একসময় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানটি ছিল শরীর সচেতন বয়স্ক মানুষের হাটার বা ব্যায়ামের জায়গা।

আরও পড়ুন

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

কালিহাতীতে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন, ঝুঁকিতে ১৫ গ্রামের হাজারো মানুষ

এছাড়াও এই পৌর উদ্যান ছিল শিশু-কিশোরদের খেলার জায়গা, যাদের অনেকেরই খেলাধুলার হাতে খড়ি হয়েছে এখানে।

ইতিমধ্যে শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে নির্মাণ করা হলো মুক্তমঞ্চ।

কিন্তু সেই মুক্তমঞ্চটি হয়ে উঠলো রাজনৈতিক সভা সেমিনারের কেন্দ্রস্থল।

উদ্যানের ভেতরে একের পর এক স্থাপনা নির্মাণ করে প্রায় ২৫ ভাগ জায়গা ভর্তি করে ফেলেছে কর্তৃপক্ষ।

এখন উদ্যানে নেই হাটার জায়গা, নেই শিশু-কিশোরদের কোলাহল।

এখন সেই উদ্যান শুধুই রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা। সারাবছরই চলে ক্ষমতাসীন দল, প্রসাশনের কর্মকাণ্ড।

এর বাইরে যদি সময় পাওয়া যায় কখনো সখনো চলে অন্যান্য রাজনৈতিক দল বা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ড।

এছাড়া সারাবছর পৌর উদ্যানে গাড়ি পার্কিং, ডেকোরেটরের মালামাল মজুত করে রেখে সাধারণ মানুষের হাটাচলা বা বসার জায়গাগুলোও নষ্ট করে ফেলা হয়েছে।

এখন আবার সেখানে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আরো ছোট ও সাধারণ মানুষের ব্যবহার অনুপযোগী হয়ে গেছে উদ্যানটি।

এরকমই অভিব্যক্তি প্রকাশ করেছেন শহরের সচেতন কিছু মানুষ।

উদ্যানের ইতিহাস – 

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত উদ্যানটির তত্ত্ববধান করে টাঙ্গাইল পৌরসভা। কবি নজরুল সড়ক ও ক্লাব রোডের পাশে এই উদ্যানের অবস্থান।

ব্রিটিশ আমলে এটি ছিলো পুলিশ প্যারেড ময়দান।

মুক্তিযুদ্ধের বিজয়ের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নিতে টাঙ্গাইল আসেন তৎকালিন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ওইদিনই তিনি পুলিশ প্যারেড ময়দানে শহীদ স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

পরবর্তীতে পৌরসভা নব্বই দশকে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করে।

তখন এর নামকরণ করা হয় শহীদ স্মৃতি পৌর উদ্যান।

উদ্যানটির আয়তন ছিলো প্রায় ৫৬ হাজার বর্গফুট। বিভিন্ন গাছগাছালিতে ভরা উদ্যানে মানুষ অবসরে বিশ্রাম নিতো।

২০১২ সালে পৌরসভা উদ্যানের পূর্বপাশে বড় অংশ জুড়ে মুক্তমঞ্চ, সাজঘরসহ কিছু স্থাপনা নির্মাণ করে।

পরে জেলা পরিষদ মুক্তমঞ্চের পাশে ম্যুরাল তৈরি করে। এসব নির্মাণের কারনে প্রায় ১৮ হাজার বর্গফুট চলে যায়।

এ বছর সড়ক সম্প্রসারণের জন্য উদ্যানের পশ্চিম পাশের প্রায় দেড় হাজার বর্গফুট জায়গা পৌর কর্তৃপক্ষ নিয়ে নেয়।

এখন উদ্যানের পশ্চিম-উত্তর পাশে সাড়ে নয়শ বর্গফুট জায়গা জুড়ে গণশৌচাগার নির্মাণ কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

ফলে প্রায় ৫৬ হাজার বর্গফুটের উদ্যানটির প্রায় ১৯ হাজার বর্গফুট জায়গা মূল উদ্যান থেকে হারিয়ে যাচ্ছে।

এর বাইরেও ক্লাব রোড সম্প্রসারণের জন্য উদ্যানের জায়গা নেওয়া হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রয়োজনের তুলনায় অনেক বেশি জায়গা নিয়ে মুক্তমঞ্চ করা হয়েছে।

অপরিকল্পিত মঞ্চ নির্মাণের জন্য উদ্যানের বড় অংশ জায়গা অপব্যবহার করা হয়েছে।

এছাড়া নানা অজুহাতে বিভিন্ন সময় গাছ কাটা হয়েছে। ফলে শহরের মধ্যে ছায়া সুশীতল উদ্যানটি ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে।

শুক্রবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে দেখা য়ায়, মূল উদ্যানে বন বিভাগ আয়োজিত বৃক্ষ মেলা চলছে।

পশ্চিম পাশে শ্রমিকরা মাটি খোড়ার কাজ করছেন।

তারা জানান, গণশৌচাগার নির্মাণের জন্য মাটি খোড়া হচ্ছে।

সচেতন মানুষদের কথা –

উদ্যানে আসা রকিবুল ইসলাম জানান, এ জায়গাটিতে শহরের মানুষ একটু স্বস্তির জন্য আসেন।

কিন্তু দিন দিন এটি ছোট হচ্ছে। মুক্ত বাতাস গ্রহণের স্থান ক্রমেই সংকুচিত হচ্ছে।

থানা পাড়ার সত্তোরোর্ধ বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আগে উদ্যানে সকাল বিকাল হাটতে আসতাম। এখনতো উদ্যানে আর হাটার জায়গা নাই।

চায়ের দোকান, অমুক দোকান, তমুক দোকান, তাছাড়া আরো কতো কি রয়েছে। সেজন্য এখন আর আসি না।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বলেন, এখানে যে গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে ব্যবসায়িক স্বার্থে। এটাকে লিজ দিয়ে মোটা একটা টাকা নিবে।

এছাড়া সারাবছরই এখান থেকে একটা আয় হবে, সেই চিন্তা থেকেই এই গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে।

নাট্যকর্মী সাম্য রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন তার পাশেই গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে। এটি দুঃখজনক।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্থানটি সংরক্ষণ করা প্রয়োজন। সেই সাথে যত্রতত্র স্থাপনা না করে উদ্যানের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পৌর মেয়রের বক্তব্য –

টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক জানান, উদ্যানে বড় বড় বিভিন্ন অনুষ্ঠান হয়। মানুষের সুবিধার জন্য এর এক পাশে গনশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বঙ্গবন্ধুর ভিত্তিস্থাপনের স্থানটি গ্রিল দিয়ে ঘিরে সংরক্ষণ করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: পাবলিক টয়লেটপৌর উদ্যান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

জ্যৈষ্ঠের শেষ থেকে আষাঢ়ের শুরু—এই সময়টিই বাঙালির বহুল প্রতীক্ষিত ‘মধু মাস’। মৌসুমি নানা রসালো ফলে এখন টইটম্বুর টাঙ্গাইলের শহর ও গ্রামাঞ্চলের বাজার। আম, কাঁঠাল, লটকন, জামরুল, জাম, বেলসহ...

কালিহাতীতে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন, ঝুঁকিতে ১৫ গ্রামের হাজারো মানুষ

কালিহাতীতে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন, ঝুঁকিতে ১৫ গ্রামের হাজারো মানুষ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
0

দেশে এখনো পুরোপুরি বানের পানি না এলেও টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। এখনই কার্যকর...

টাঙ্গাইলে নেশা জাতীয় এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে নেশা জাতীয় এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে র‌্যাব-১৪-এর অভিযানে ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ...

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
0

‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র‍্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে...

নাগরপুরে ছাত্রদলের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নাগরপুরে ছাত্রদলের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৬ — আষাঢ় ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সংবর্ধনা ও সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সারাদিনব্যাপী নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে...

Next Post

গোপালপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সর্বেশষ

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

রিয়াজুল রিজুসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

জুলাই ৫, ২০২৬ — আষাঢ় ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২০ পূর্বাহ্ণ
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন না শাকিব খান

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন না শাকিব খান

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হবে

প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হবে

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৬ অপরাহ্ণ
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In