শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

প্রমত্তা বড়াল এখন শুধুই লোকমুখে

ফেব্রুয়ারি ২, ২০২৫ — মাঘ ২০, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
in সারাদেশ
A A
প্রমত্তা বড়াল এখন শুধুই লোকমুখে

প্রমত্তা বড়াল এখন শুধুই লোকমুখে

নাটোরের বাগাতিপাড়ায় মাস তিনেকের জন্য যৌবন ফিরে পেয়েছিল বড়াল নদ। এখন ফের শুকিয়ে যাচ্ছে নদটি। প্রতিদিনই কমছে পানি। জেগে উঠছে চর।

বাড়ছে চরের বিস্তৃতিও। কোথাও হাঁটুপানি, আবার কোথাও খানিকটা বিস্তৃতি। অথচ একসময় সারা বছরই ভরা যৌবন ছিল এই বড়াল নদের। বাগাতিপাড়া উপজেলাটি বড়াল নদের মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছে।

আরও পড়ুন

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

বড়াল নদের উৎপত্তি পদ্মা নদীর রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। বড়াল নদের দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। এটি রাজশাহীর চারঘাট, নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম, নাটোর সদর, গুরুদাসপুর হয়ে পাবনা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনায় মিশে গেছে। এক সময় এ নদ ছিল নৌ যোগাযোগের প্রধান পথ।

বর্ষা মৌসুমে সীমিত আকারে নদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল আনা-নেওয়া করা হলেও শুকনা মৌসুমে নদে পানি কমে যাওয়ায় যোগাযোগের অনুপযোগী হয়ে পড়ে।একসময় এই নদে অনেক মাছ পাওয়া যেত। এখন নদ ভরাট হয়ে যাওয়ার কারণে মাছ পাওয়া যায় না। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় মাস তিনেক ঠিকঠাকমতো পানি থাকে বড়ালে। আর বছরের বাকি সময় পানির জন্য হাহাকার পড়ে যায়।

একসময়

একসময় বড়ালের যৌবন ছিল। যত সৌন্দর্য বড়াল অর্জন করেছিল তা সেই সময় উজাড় করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় বড়ালের আগের অবস্থা আজ আর নেই। যৌবন হারিয়েছে অনেক আগেই। এখন বড়ালের বুকে চাষ হয় গম-ধানসহ বিভিন্ন ফসল। দখল-দূষণ আর অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

নদের বুকে পলি জমে উঁচু হয়েছে। দখল আর দূষণের কারণে দুই পাড় চেপে গেছে। ফলে খরস্রোতা বড়াল নদী আজ শুধুই স্মৃতি। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। দখল-দূষণ আর ভরাটের কবলে পড়া নদ রক্ষার দাবিও জানিয়েছেন সমাজকর্মীরা। পাশাপাশি নদ রক্ষায় পৃথক বরাদ্দেরও দাবি করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা রেজাউন্নবী বলেন, ‘পদ্মার মুখে পলি মাটি জমে পানির প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ায় বড়াল আজ নিজের অস্তিত্ব সংকটে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ১৯৮১-৮২ অর্থবছরে তীরবর্তী উপজেলাগুলোকে বন্যামুক্ত করার জন্য উৎসমুখ চারঘাটে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ করে দেয়। এ ছাড়াও বিভিন্ন স্থানে স্লুইসগেট ও বাঁধ নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক গতি প্রবাহ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে স্লুইসগেট ও বাঁধ নির্মাণের ফলে ক্রমান্বয়ে বড়াল নদ শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পানি না থাকায় এ নদকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রগুলো তার ঐতিহ্য হারাতে বসেছে। সেচসহ প্রতিদিনের প্রয়োজনের অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এখনই সরকারি উদ্যোগ গ্রহণ করে এ নদটি পুনঃখনন করা না হলে বড়াল নদ একদিন হারিয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম শুধু বড়ালের গল্প শুনে আর স্বপ্ন দেখে দিন রাত কাঁটাবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমপ্রমত্তা বড়াল এখন শুধুই লোকমুখেবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
0

বিশ্বকাপ ফুটবলে মিসরের পরাজয় এবং রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে নোয়াখালীর সুধারাম থানায় হাজির হন এক...

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

টানা বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে একটি বসতবাড়ি চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার খইয়ার বিল এলাকার মিশনপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যুর আত্মসমর্পণ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
0

সুন্দরবনের নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ড আরও একটি সাফল্য অর্জন করেছে। ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য অস্ত্র, গোলাবারুদ ও এক জিম্মি জেলেকে নিয়ে কোস্ট...

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
0

প্রবল বর্ষণে সড়কে পানি ওঠায় রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।...

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

কুমিল্লায় আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে...

Next Post
টাঙ্গাইলে আট আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

টাঙ্গাইলে আট আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In