রবিবার, অক্টোবর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছে

জানুয়ারি ২০, ২০২৫ — মাঘ ৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, কালিহাতী, কৃষি ও কৃষক, টাঙ্গাইল সদর, বিশেষ সংবাদ
A A
বহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছে

বহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছে

বিশেষ প্রতিবেদক : বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড, জাপান টোব্যাকো কোম্পানী লিমিটেড, আবুল খায়ের টোব্যাকো কোম্পানীসহ বিভিন্ন বিড়ি, সিগারেট ও জর্দা তৈরির প্রতিষ্ঠানসহ আরো কিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে স্থানীয় কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। সরকারি কোনরূপ তৎপরতা না থাকার ফলে কৃষকদের চাষে উৎসাহ জোগাচ্ছে টোব্যাকো কোম্পানীগুলো।

সরেজমিনে কালিহাতী উপজেলার চরাঞ্চল দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী, কদিমহামজানী গ্রামে গিয়ে দেখা যায় অধিকাংশ কৃষকই তামাক চাষ করেন।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভূঞাপুরের ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটকে ঘুষ দাবির অভিযোগ

তামাক চাষী আমির আলী, হারেছ মিয়া, শুকুর মামুদসহ অনেকেই জানান, কোম্পানি (তামাক ক্রয়কারী প্রতিষ্ঠান) থেকে তাদের বীজ, সার, কীটনাশক, ত্রিপল ও কাগজসহ উৎপাদনের যাবতীয় সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে। আবার তারাই তামাক পাতা কিনে নেয়। টাঙ্গাইল জেলায় মূলত ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকো কোম্পানি ও জাপান টোব্যাকো কোম্পানি তামাক চাষে কৃষকদের সহযোগিতা দিয়ে থাকে বলে জানান তারা।

তামাক চাষী জব্বার মিয়া জানান, তিনি দীর্ঘ ৮ বছর ধরে তামাক চাষ করছেন। তামাক চাষে অন্য ফসলের তুলনায় দ্বিগুণ লাভ হয়। তার মতে, এতে শরীরের ও পরিবেশের ক্ষতি হলেও লাভের অংক অনেক বেশি। তাই তামাক চাষ করেন। পাতার আকার ও সংরক্ষণের প্রকারভেদে কোম্পানি দাম কমবেশি নির্ধারণ করে। কোম্পানির লোক ছাড়া বাইরের কেউ তামাক কিনে না- বিক্রি করারও সুযোগ নেই।

টাঙ্গাইল জেলায় তামাক চাষে লগ্নিকারী প্রতিষ্ঠান ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকো কোম্পানি ও জাপান টোব্যাকো কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তারা কোম্পানির দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকেন বলে জানান।

সরেজমিনে যা দেখা যায় –

জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, জগৎপুরা, বামনহাটা, চর নিকলা, নিকরাইল, পালিমা, আমুলা, কালিহাতী উপজেলার সল্লা, দেউপুর, চর হামজানী, কদিম হামজানী, পটল, বেরী পটল, জোকারচর, গোহালিয়াবাড়ী, কুর্শাবেনু, গোবিন্দপুর, ধলাটেঙ্গর, টাঙ্গাইল সদরের কাকুয়া, হুগড়া, কাতুলী, মামুদনগর, চর পৌলী, দেলদুয়ার উপজেলার এলাসিন, দেউলী, লাউহাটি, নাগরপুরের পাকুটিয়া, ভাদ্রা, বেকরা, আটাপাড়া, সলিমাবাদ, ধুবুরিয়া, মোকনা, বনগ্রাম, শাহজানী প্রভৃতি অঞ্চলে দিগন্তজুড়ে তামাক চাষ হচ্ছে। এরমধ্যে ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলায় তামাক চাষের পরিমান সবচেয়ে বেশি।

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে তামাক চাষে সয়লাব হয়ে গেছে। তামাক ও তামাকজাত পণ্য চাষের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়ার আইনগত বিধান থাকলেও তার তোয়াক্কা না করেই অধিক লাভজনক হওয়ায় প্রতিবছর নতুন নতুন ফসলি জমি তামাক চাষে যুক্ত হচ্ছে। এই সব কৃষকরা দীর্ঘ মেয়াদে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেশি লাভ ও বহুজাতিক কোম্পানির অর্থায়ন ও প্রলোভনে প্রতিবছর যুক্ত হচ্ছে তামাক চাষে। তামাক চাষে ‘কারগিল’ নামক সার প্রয়োগের ফলে চাষি ও তার পরিবারের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, ফসলি জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। এ ছাড়া জেলায় কমছে ফসলি জমির পরিমাণ।

তামাক কৃষি বিভাগের তালিকাভূক্ত ফসল না হওয়ায় এই বিষয়ে কোন ধরনের তথ্য নেই বলে জানিয়েছেন টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ।

পরিবেশ উন্নয়নকর্মীর কথা –

টাঙ্গাইলের পরিবেশ উন্নয়ন কর্মী সোমনাথ লাহিড়ী জানান, ঔপনিবেশিক কায়দায় তামাক চাষ বাড়াচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। আর সেটা দিন দিনই বেড়েই চলছে।  তামাক চাষে ব্যবহৃত বিভিন্ন ধরনের সার ও কীটনাশক জমির উর্বরতা হ্রাস করে। বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক চাষের পূর্বে অনুমতি নিতে হয়, আমি যতদূর জানি, টাঙ্গাইলে তামাক চাষের ক্ষেত্রে কোনো ধরনের অনুমতি নেওয়া হয় না। তামাক চাষে জড়িত চাষী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে তামাক মারাত্মক নিউরো-টক্সিক ইফেক্ট তৈরি করে। শরীরের দীর্ঘদিন এর প্রভাব থাকে। এ ছাড়া তামাক চাষ পরিবেশ ও প্রতিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

তিনি আরো জানান, বহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছে। ক্রয়কারী প্রতিষ্ঠান দাদন দিয়ে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করে। গ্রামের অসহায় কৃষক না বুঝে তাদের জমি ও জীবনের চরম ক্ষতি করছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে গণসচেতনতা এবং তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপ করা দরকার।

এসময় তিনি আরো বলেন, কৃষি বিভাগ তামাক চাষ দেখেও না দেখার ভান করছে। তামাক চাষে নিরুৎসাহিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা পরিলক্ষিত হয় না।

তবে বিগত সরকারের নতজানু নীতি ও দুর্নীতি তামাক চাষ সবচেয়ে প্রসারিত হয়েছে বলে মন্তব্য করেন নাম প্রকাশ না করার শর্তে এক পরিবেশবিদ।

চিকিৎসক ও কৃষি বিভাগের মন্তব্য –

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ডা. জিল্লুর রহমান জানান, দীর্ঘদিন তামাক চাষে যুক্ত থাকলে ক্যানসার, পেটের পীড়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, চর্ম, বুক ও ঘাড়ে ব্যথাসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া তামাক চাষীদের সন্তানদের ‘গ্রিন টোবাকো সিন্ড্রম’ নামে এক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি আরো বলেন, তামাকজাত দ্রব্য এড়াতে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগ করা অত্যন্ত জরুরি।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ জানান, তামাক চাষের বিষয়ে সরকারিভাবে তাদের কোনো নির্দেশনা নেই। তাই এ ক্ষেত্রে তারা কোনো মতামত ও তামাক চাষে হস্তক্ষেপ করেন না। তবে তামাক চাষ রোধে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারেরও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধআওয়ামী লীগআপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলআমার টাঙ্গাইলখবরখবরবাংলাখবরবাংলা২৪ডটকমছাত্রদলছাত্রলীগজাতীয় পার্টিজাপাটাঙ্গাইল খবরতামাক চাষদাদনবহুজাতিক কোম্পানিবহুজাতিক কোম্পানির সহযোগিতায় টাঙ্গাইলে তামাক চাষ বেড়েছেবাংলাদেশবিএনপিযুবদলযুবলীগরাজনীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও...

ভূঞাপুরের ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটকে ঘুষ দাবির অভিযোগ

ভূঞাপুরের ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটকে ঘুষ দাবির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ওসি এ.কে.এম রেজাউল করিমের বিরুদ্ধে। ঘুষের টাকা না পেয়ে ট্রাকের বৈধ কাগজপত্র থাকতেও উল্টো ২৫...

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩২ অপরাহ্ণ
0

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের চুক্তি করে অগ্রিম টাকা নেওয়ার পর কাজ না করে উল্টো অতিরিক্ত টাকা দাবি ও প্রতারণার অভিযোগ উঠেছে এক লাইটিং ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায়...

‎২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

‎২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৩ অপরাহ্ণ
0

‎বাংলাদেশের বস্ত্র ও পাট শিল্পের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সোনালী ব্যাগ প্রকল্পের অব্যবহৃত যন্ত্রপাতি পেয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য বাংলাদেশ...

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ পেল টাঙ্গাইলের জিহাদ

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ পেল টাঙ্গাইলের জিহাদ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীর উদীয়মান তরুণ ক্রিকেটার জিহাদ হোসেন উল্লাহ মাত্র ১৯ বছর ৩ মাস বয়সে ইংল্যান্ডের Warwickshire County Cricket Club-এর খেলার সুযোগ পেয়েছেন। ক্রিকেটার জিহাদ সঙ্গে ইংল্যান্ডের Warwickshire County...

Next Post
অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না  খন্দকার মোশাররফ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না খন্দকার মোশাররফ

সর্বেশষ

ফ্যাটি লিভার থেকে ক্যান্সার, শরীরে যে ৭ লক্ষণ দেখলে সতর্ক হবেন

ফ্যাটি লিভার থেকে ক্যান্সার, শরীরে যে ৭ লক্ষণ দেখলে সতর্ক হবেন

অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ অপরাহ্ণ
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৪ অপরাহ্ণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নেত্রকোনায় ৪০ নারীর স্বাবলম্বিতার যাত্রা

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নেত্রকোনায় ৪০ নারীর স্বাবলম্বিতার যাত্রা

অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের নিয়ে প্রশ্ন রিজভীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের নিয়ে প্রশ্ন রিজভীর

অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
দিল্লিতে বিক্ষোভ ঘিরে হাজারো মানুষ আটক

দিল্লিতে বিক্ষোভ ঘিরে হাজারো মানুষ আটক

অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In