মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি, শিক্ষা ও ক্যাম্পাস
A A
মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

মাভাবিপ্রবিতে শিক্ষা ঋণ দেবে পূবালী ব্যাংক, মিলবে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণসহ বিশেষ ব্যাংকিং সুবিধা চালু এবং বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখার উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকিং প্রোডাক্টস সেলস ক্যাম্পেইন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

ল্যাবে তৈরি স্বর্ণই কি তবে বদলে দিচ্ছে বিশ্ববাজার?

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এ ছাড়া পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন. এম. ফিরোজ কামাল এবং টাঙ্গাইল অঞ্চলের প্রধান ও ডিজিএম মো. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ফাইল খোলা, প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্স ও সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ এবং বিদেশে টিউশন ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় পাঠানোর সুবিধা। পাশাপাশি দ্রুত ব্যাংকিং সেবা, দেশের সব শাখা ও উপশাখায় লেনদেন এবং লুকায়িত খরচ ছাড়াই ব্যাংকিং সেবা গ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এ কার্ডে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেনের সুযোগ রয়েছে। এ ছাড়া ৫০০টির বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে ছাড়, নির্দিষ্ট রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ এবং এক হাজারের বেশি পার্টনার প্রতিষ্ঠানে শূন্য শতাংশ ইএমআই সুবিধা রয়েছে। চিকিৎসা ব্যয়ে ৭ শতাংশ হারে হেলথ ইএমআই এবং আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধার কথাও জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি সব সময় আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করি। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা সমঝোতা করতে আগ্রহী। ইতোমধ্যে পূবালী ব্যাংক আমাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা চিকিৎসাসেবায় উপকৃত হবে। এ উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই।’

পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক এন. এম. ফিরোজ কামাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স দেব। পাশাপাশি শিক্ষা, গবেষণা, ল্যাব ও একাডেমিক কার্যক্রমসহ সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের সহযোগিতা করতে চাই। শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণপ্রাপ্তির প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও আমরা কাজ করতে আগ্রহী। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সহজে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটাঙ্গাইলপূবালী ব্যাংকবিদেশে উচ্চশিক্ষামাভাবিপ্রবিমাভাবিপ্রবি সংবাদশিক্ষা ঋণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল...

ল্যাবে তৈরি স্বর্ণই কি তবে বদলে দিচ্ছে বিশ্ববাজার?

ল্যাবে তৈরি স্বর্ণই কি তবে বদলে দিচ্ছে বিশ্ববাজার?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

শত শত বছর ধরে পারদকে স্বর্ণে রূপান্তরের স্বপ্ন দেখে এসেছেন বিজ্ঞানী ও গবেষকরা। এবার সেই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক ফিউশন স্টার্টআপ প্রতিষ্ঠান...

জ্বালানি আমদানিতে পুরনো সিন্ডিকেটের প্রভাব, তদন্তের দাবি

জ্বালানি আমদানিতে পুরনো সিন্ডিকেটের প্রভাব, তদন্তের দাবি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
0

জ্বালানি আমদানি ঘিরে দেশের ব্যবসায়িক অঙ্গনে পুরনো প্রভাবশালী একটি বলয়ের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, আন্তর্জাতিক সরবরাহকারী নির্বাচন, জিটুজি পদ্ধতিতে ক্রয়, দরপত্র, স্থানীয়...

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো....

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

সৎ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতা প্রতিটি আইনপ্রণেতার নৈতিক দায়িত্ব

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং প্রতিটি আইনপ্রণেতার নৈতিক কর্তব্য। গত ১২ নভেম্বর মহান জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক...

Next Post
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণের বার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল ১৮টি স্বর্ণের বার

সর্বেশষ

বসছে চতুর্থ সভা, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত হতে পারে?

বসছে চতুর্থ সভা, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত হতে পারে?

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত বিজিবি

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত বিজিবি

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
অভিনেতা সোহেল খানের শেষ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা সোহেল খানের শেষ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০২ অপরাহ্ণ
‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দশক পূর্তি,৩য় পুনর্মিলনী ২৭ নভেম্বর

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In