শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

বিপিএলের উপস্থাপনা থেকে বাদ পড়ে মুখ খুললেন ভারতীয় উপস্থাপিকা

জানুয়ারি ৭, ২০২৬ — পৌষ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৪ অপরাহ্ণ
in খেলা
A A
বিপিএলের উপস্থাপনা থেকে বাদ পড়ে মুখ খুললেন ভারতীয় উপস্থাপিকা

বিপিএলের উপস্থাপনা থেকে বাদ পড়ে মুখ খুললেন ভারতীয় উপস্থাপিকা

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নতুন করে বড় ধরনের টানাপড়েনের মধ্যে পড়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর দুই দেশের ক্রীড়াঙ্গনের উত্তেজনা আরও তীব্র হয়। তবে এসব প্রতিবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন রিধিমা পাঠক নিজেই।

এনডিটিভির বরাতে জানা যায়, রিধিমা পাঠক জানিয়েছেন তিনি কোনোভাবেই বিপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ পড়েননি। বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে ক্রীড়া উত্তেজনার সূচনা হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তোলে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, কূটনৈতিক উত্তেজনার প্রভাব বিপিএলেও পড়েছে এবং রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা পাঠক বিষয়টি স্পষ্ট করেন।

তিনি লেখেন, গত কয়েক ঘণ্টায় এমন একটি বয়ান ছড়ানো হয়েছে যে তাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রিধিমা। তার ভাষায়, দেশ তার কাছে সবসময় সবার আগে এবং ক্রিকেটকে তিনি যেকোনো ব্যক্তিগত দায়িত্বের চেয়েও বড় করে দেখেন। সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে খেলাটির পাশে থাকার অঙ্গীকার থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বিপিএলের ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে আসেননি।

এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে খেলতে অনিচ্ছুক এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইপিএল সম্প্রচার বন্ধক্রিকেট উত্তেজনাটি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ প্রিমিয়ার লিগবাংলাদেশ ভারত ক্রীড়া সম্পর্কবিপিএলবিসিবিবিসিসিআইমুস্তাফিজুর রহমানরিধিমা পাঠক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন রান’। স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০৮ জন প্রতিযোগী...

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

বিশ্বমানের ক্রীড়া অবকাঠামোয় নজর কাড়ছে এবিজি স্পোর্টস সিটি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণ-সহায়ক নানা সুযোগ-সুবিধার কারণে দেশি-বিদেশি...

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির বিদায়, শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। যোগ করা সময়ে গোল করে লিওনেল মেসির দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। দুই ম্যাচের সিরিজে...

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

সাবাহকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা, জোড়া গোল গর্ডনের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার (২৫ নভেম্বর) রাতে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাবাহ এফসিকে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল...

যুবরাজের সঙ্গে আধঘণ্টার আলাপ, এরপরই সূর্যবংশীর ব্যাটে মহাপ্রলয়

যুবরাজের সঙ্গে আধঘণ্টার আলাপ, এরপরই সূর্যবংশীর ব্যাটে মহাপ্রলয়

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
0

ব্যাট হাতে ঝড় তোলার জন্য পরিচিত ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী রান পাচ্ছিলেন না তিনি। নিজের ব্যাটিং নিয়েও কিছুটা চিন্তিত ছিলেন এই...

Next Post
হাদি হত্যাকাণ্ড : ১৭ আসামির যার যে ভূমিকা ছিল

হাদি হত্যাকাণ্ড : ১৭ আসামির যার যে ভূমিকা ছিল

সর্বেশষ

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে জীবিত থাকার প্রমাণ দিতে বললেন রাশেদ খান

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও মেলার সময় বাড়ল একদিন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও মেলার সময় বাড়ল একদিন

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৯ অপরাহ্ণ
আওয়ামী লীগের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In