শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

১৪ জেলার ৫০ পারদর্শী ইউনিটের ৭শ' স্কাউটের অংশগ্রহণ

মধুপুরে দেশে প্রথম স্কাউটের ঢাকা বিভাগীয় এডভেঞ্চার ক্যাম্প

এপ্রিল ১৮, ২০২৬ — বৈশাখ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর
A A
মধুপুরে দেশে প্রথম স্কাউটের ঢাকা বিভাগীয় এডভেঞ্চার ক্যাম্প

মধুপুরে দেশে প্রথম স্কাউটের ঢাকা বিভাগীয় এডভেঞ্চার ক্যাম্প

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা মাঠে শুরু হয়েছে দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প। চারদিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পে ঢাকা অঞ্চলের ১৪টি জেলার প্রায় ৭০০ জন স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশ নিয়েছেন। স্কাউটদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শুরু হওয়া এই ক্যাম্প আগামী রবিবার (১৯ এপ্রিল) পর্যন্ত চলবে। মধুপুর বনাঞ্চলের দোখলা জাতীয় উদ্যানের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু-কিশোররা তাবুতে অবস্থান করে বিভিন্ন রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং ও সেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ঘন বন আর উন্মুক্ত মাঠে সাজানো হয়েছে ক্যাম্পের পুরো আয়োজন। মাঠজুড়ে সারিবদ্ধ তাবু, স্কাউটদের দলগত কাজ, রান্না, পানি সংগ্রহ এবং নানা কার্যক্রমে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। অংশগ্রহণকারীদের বেশিরভাগই স্কুলপড়ুয়া, যাদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। সবার পরনে স্কাউটের নির্ধারিত পোশাক—আকাশি রঙের শার্ট, নেভি ব্লু প্যান্ট ও সবুজ স্কার্ফ।

শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন স্কাউটের আঞ্চলিক কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস, আঞ্চলিক সম্পাদক আতাউর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ক্যাম্প সভাপতি শফিকুর রহমান এবং আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) সায়েদ বাসিত।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুল ও স্কাউটের উপকরণ দিয়ে বরণ করে নেয় আয়োজকরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটস মধুপুর শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, এই ক্যাম্পে ঢাকা অঞ্চলের ১৪ জেলার বাছাইকৃত স্কাউট সদস্যরা অংশ নিচ্ছে। তাদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা ও সেবামূলক মানসিকতা গড়ে তোলাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।

অংশগ্রহণকারী ও অভিভাবকদের মধ্যেও এ আয়োজন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। ঘাটাইল থেকে আসা অভিভাবক মঞ্জুরা বেগম বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে শিশুদের নতুন অভিজ্ঞতা হবে, যা তাদের শিক্ষা ও মানসিক বিকাশে সহায়ক হবে।”

স্কাউট সদস্য গৌরি দাস মৌমিতা বলেন, “এখানে আমরা প্রতিকূল পরিবেশে টিকে থাকা, পরিবেশ রক্ষা ও নতুন মানুষের সঙ্গে যোগাযোগের শিক্ষা পাচ্ছি।”আরেক অংশগ্রহণকারী আয়শা আক্তার জানান, “নিজের কাজ নিজে করা এবং দলগতভাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা খুবই উপকারী।”

মধুপুর উপজেলা স্কাউট কমিশনার তারেকুল ইসলাম বলেন, দেশে এই ধরনের আঞ্চলিক অ্যাডভেঞ্চার ক্যাম্প এই প্রথম। এতে স্কাউটদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বাড়বে।

টাঙ্গাইল ইউনিট স্কাউট কমিশনার আবু বকর সিদ্দিক জানান, প্রতিটি জেলা থেকে একটি করে স্কাউট দল অংশ নিচ্ছে এবং স্বাগতিক মধুপুর থেকে অংশ নিচ্ছে চারটি দল। প্রতিটি দলে রয়েছে ৮ জন স্কাউট ও ১ জন ইউনিট লিডার। চারদিনের এই ক্যাম্পের মাধ্যমে স্কাউটরা বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজেদের আরও দক্ষ করে তুলবে।

প্রথমবারের মতো আয়োজিত এই আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প মধুপুর জাতীয় উদ্যানে এক অনন্য শিক্ষামূলক ও রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্পটাঙ্গাইল সংবাদবাংলাদেশ স্কাউটসমধুপুর জাতীয় উদ্যানমধুপুর স্কাউট ক্যাম্পস্কাউট ক্যাম্প ২০২৬

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী...

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর)...

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স...

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
0

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ...

টাঙ্গাইলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পদে পদোন্নতির জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল...

Next Post
মুজিবনগর সরকার না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : কাদের সিদ্দিকী

মুজিবনগর সরকার না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : কাদের সিদ্দিকী

সর্বেশষ

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In