খবর বাংলা ডেস্ক :
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এটি শেষ নয়, এটি শুধু একটি আইনি প্রক্রিয়ার অংশ।
শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে, তা চূড়ান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। মামলার মেরিটের ওপরই সত্যের বিজয় হবে, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে।”
তিনি আরও যোগ করেছেন, “ধৈর্য রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়, আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।”
নির্বাচন কমিশন শনিবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করে। এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্য সূত্র : আমার দেশ











