বুধবার, জুন ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সংস্কৃতি ও বিনোদন

মুটিয়ে যাচ্ছে ঘরবন্দি শিশুরা

জুলাই ৩০, ২০২০ — শ্রাবণ ১৫, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১:০৯ অপরাহ্ণ
in সংস্কৃতি ও বিনোদন
A A

রাজধানীতে তিন মাস ঘরে বন্দি থাকার পর ১০ বছর বয়সের রাহুলের স্বাস্থ্য এতে বেড়ে গেছে যে চিকিত্সক জানিয়েছেন তারা হাঁটাচলা করা জরুরি। কিন্তু শহরে লকডাউন আর করোনা সংক্রমণের এই সময়ে তা করা সম্ভব নয়। তাই লকডাউন খুলতেই রাহুলকে পাঠিয়ে দেওয়া হয় গ্রামে দাদুর বাড়িতে। এখন রুহুল আর রাজধানীতে ফিরতে চাইছে না বন্দিজীবনে ফেরার ভয়ে। রাহুলের মা মনিকা ইসলাম বলেন, ‘ছেলেকে কী কষ্টে যে তিন মাস ঘরে আটকে রেখেছিলাম, তা বলার বাইরে। বাসায় কেক, পেস্ট্রি, বার্গার, ফ্রেঞ্চফ্রাই—এসব খাবার খেয়ে বাচ্চাটার ওজন ভয়াবহ রকমের বেড়ে যায়।’

১০ বছরের রাহুল বলে, ‘গ্রামে আমি অনলাইনে ক্লাস তো করছিই। পাশাপাশি আমি গরু-ছাগল, হাঁস-মুরগি, পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখতে পাচ্ছি, যা ঢাকার বাসায় বসে এসব কিছুই করার সুযোগ নেই।’ এ কারণে স্কুল না খোলা পর্যন্ত সে আর ঢাকা ফিরতে চাইছে না। পাঁচ বছর বয়সি মেয়ে আবিশাকে নিয়ে ফেসবুকে গান করতে দেখা যায় বাবা ফুয়াদ হাসানকে।

আরও পড়ুন

অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

বিয়ে করেছেন সংগীতশিল্পী সেই শেখ সাদী, পাত্রী কে?

তিনি বলেন, তারা দেশের বাইরে থাকেন। লকডাউনের আগে আত্মীয়ের বিয়েতে দেশে এসে আর ফিরে যেতে পারেননি। ফলে বন্দি চার মাসে মেয়ে বাংলা কথা, বাংলা গান রপ্ত করেছে। অভিভাবক সায়মা রহমান বলেন, করোনা সংক্রমণের তিন মাস ঘরবন্দি শিশুরা ভাষা শিখছে, আবৃত্তি, চিত্রাঙ্কন, গেমস—সবই করছে অনলাইনে। আর পড়াশোনা! সে তো শিশুদের চাইতে অভিভাবকেরাই করছেন বেশি। এভাবে একঘেয়ে জীবনে অতিষ্ঠ শিশুরা।

গত ১৬ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। অভিভাবকেরা শিশুদের জোর করে হলেও ঘরে রাখার চেষ্টা করেছেন। দীর্ঘদিন স্কুলের মাঠে বন্ধু-সহপাঠীদের সঙ্গে ছোটাছুটি নেই। হাঁটাচলাও নেই বাবা-মায়ের হাত ধরে বাইরে। তাই ঘরের চারদেওয়ালে একরকম বন্দিজীবন কাটছে তাদের।

এদিকে করোনা প্রতিহত করতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকেরা। কিন্তু সেই চাইদা মেটাতে গিয়ে মুটিয়ে যাচ্ছে শিশুরা। এভাবে শিশুরা শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও অনেক সময় অবসাদে ভুগছে। ঘরে বসে খাওয়া, ঘুম আর মোবাইল নিয়ে পড়ে থাকা ছাড়া এখন তাদের আর কোনো কাজ নেই। ঘরে থাকার কারণে বাইরের খাবার খাওয়ার সুযোগ না থাকলেও ঘরে বসেও তাদের নানা খাবারের আবদার মেটাতে গিয়ে বাড়ছে ওজন।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসের অনিয়ম আর শারীরিক পরিশ্রমের অভাব শিশুদের ঠেলে দিচ্ছে স্থূলতার দিকে। লকডাউনে বাইরে কাজ না থাকায় ঘুম ও খাওয়ার সময়েও অনিয়ম দেখা দিয়েছে সব বয়সের মানুষের মধ্যেই, যা স্থূলতার ঝুঁকি আরো বাড়াচ্ছে বলে জানান তারা। সম্প্রতি এক গবেষণায় এর ক্ষতিকর প্রভাব উঠে এসেছে।

‘শৈশবে ওজন বাড়ার কারণে কুপ্রভাব পড়তে পারে পরিণত বয়সে’ শিরোনামে এই গবেষণার সহ-লেখক, যুক্তরাষ্ট্রেও ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর মাইলস ফেইথ বলেছেন, করোনা ভাইরাস মহামারির ক্ষতিকর প্রভাব শুধু ভাইরাস সংক্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়। লকডাউনের কারণে শিশু-কিশোর সবাই স্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস অনুসরণের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির শিকার। সাধারণত স্কুলের গরমের ছুটিতে শিশু-কিশোরদের ওজন বাড়তে দেখা যায়। এ থেকেই আমাদের মনে প্রশ্ন জাগে, এই লম্বা সময় ঘরে আটকে থাকায় তাদের স্বাস্থ্যগত অবস্থা কী হতে যাচ্ছে? এই গবেষণার জন্য খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম আর ঘুম সম্পর্কিত তিন সপ্তাহের তথ্য সংগ্রহ করা হয় ইতালির বাধ্যতামূলক দেশব্যাপী লকডাউনের সময়।

বৈদ্যুতিক পর্দার সামনে সময় কাটানোর মাত্রা, মাংস, স্ন্যাকস, ফল ও সবজি খাওয়ার মাত্রা নিয়ে পর্যবেক্ষণ করা হয় এই গবেষণায়। ফলাফলে নেতিবাচক প্রভাব প্রমাণিত হয়। দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের গত্বাঁধা রুটিনের মাঝেও যেসব শিশু স্থূলতায় ভুগছিল, তাদের ওজন নিয়ন্ত্রণে রাখার সমস্যাগুলো স্বাভাবিক সময়ের তুলনায় আরো প্রকট আকার ধারণ করেছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১০ বছরের রাহুলঘর বন্দি শিশুর স্বাস্থ্যঘরবন্দি শিশুরা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

অবশেষে মুক্তির তারিখ পেল যশের ‘টক্সিক

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৯ অপরাহ্ণ
0

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা পেল দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মেগাবাজেট অ্যাকশন...

বিয়ে করেছেন সংগীতশিল্পী সেই শেখ সাদী, পাত্রী কে?

বিয়ে করেছেন সংগীতশিল্পী সেই শেখ সাদী, পাত্রী কে?

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী শেখ সাদী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। পারিবারিকভাবে তার আংটিবদল সম্পন্ন হয়েছে বলে নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী জানান,...

মেসির ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনাকে উড়ন্ত চুমু পরীমনির

মেসির ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনাকে উড়ন্ত চুমু পরীমনির

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই আবহ থেকে দূরে নন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং Lionel Messiর একজন নিবেদিত...

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
0

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই আবহে প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সামাজিক...

আদালতে সালমান খান

আদালতে সালমান খান

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
0

১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগাসি’ সিনেমা নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন বলিউড সুপারস্টার Salman Khan। নিজের ভাবমূর্তি...

Next Post
মার্কিন জাতীয় নিরাপত্তা পর্যালোচনায় টিকটক

মার্কিন জাতীয় নিরাপত্তা পর্যালোচনায় টিকটক

সর্বেশষ

বাসাইলে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসাইলে সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৭ অপরাহ্ণ
সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
‘একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দিলেন’— রহস্যময় পোস্ট তাসনিম জারার

‘একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দিলেন’— রহস্যময় পোস্ট তাসনিম জারার

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত টাঙ্গাইলের যুবক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত টাঙ্গাইলের যুবক

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
তৃতীয় স্থান অধিকারী দলগুলো নক আউটে যাবে যেভাবে

তৃতীয় স্থান অধিকারী দলগুলো নক আউটে যাবে যেভাবে

জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In