খবর বাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। নতুন সরবরাহ কমে যাওয়ায় মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই প্রেক্ষাপটে জ্বালানি খাতে চাপ কমাতে সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এরই অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।
সরকারের এ উদ্যোগগুলো জ্বালানি সাশ্রয় এবং চলমান সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











