বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চির বিদায়

এপ্রিল ৩০, ২০২২ — বৈশাখ ১৭, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ পূর্বাহ্ণ
in জাতীয়, শীর্ষ সংবাদ
A A

আবুল মাল আব্দুল মুহিত

ডেস্ক নিউজ : জন্মস্থান সিলেট তাঁকে খুব টানত। সব সময় সেখানে যেতে চাইতেন; সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেখানেই ছিলাম না কেন বা থাকি না কেন, সিলেট আমাকে খুব টানে।

আরও পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

আমি আবার সিলেট যাব।’ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সিলেট যাচ্ছেন, তবে কফিনবন্দী হয়ে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন আবুল মাল আবদুল মুহিত (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাতে জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবন প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ২টায় তাঁর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তাঁর জন্মস্থান সিলেটে।

জন্ম, শিক্ষা ও পারিবারিক জীবন –

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আবু আহমদ আবদুল হাফিজ ও সৈয়দা শাহার বানু চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মুহিত; স্ত্রী সৈয়দা সাবিয়া মুহিত একজন ডিজাইনার।

খবরবাংলা

তিন সন্তানের মধ্যে কন্যা সামিনা মুহিত ব্যাংকার ও আর্থিক খাতের বিশেষজ্ঞ। বড় ছেলে সাহেদ মুহিত বাস্তুকলাবিদ এবং ছোট ছেলে সামির মুহিত শিক্ষক।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নেওয়া আবদুল মুহিত বরাবরই একজন মেধাবী মানুষ ছিলেন।

১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি।

পরের বছর একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন; এর আগে অংশ নেন ভাষা আন্দোলনে। ছাত্রজীবনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করছেন তিনি। বুধবার রাতে সিলেট নগরে।

বর্ণাঢ্য জীবন –

১৯৫৬ সালে আবদুল মুহিত যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি)। সিএসপিতে যোগ দিয়ে তিনি ওয়াশিংটন দূতাবাসে পাকিস্তানের কূটনীতিকের দায়িত্ব নেন এবং মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের জুনে পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন।

ওই সময় তিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সিএসপি হওয়ার পর মুহিত তৎকালীন পূর্ব পাকিস্তান, কেন্দ্রীয় পাকিস্তান ও পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন; স্বাধীনতার পর দেশে ফিরে তিনি পরিকল্পনাসচিব হন।

খবর বাংলা

এর আগে পাকিস্তান পরিকল্পনা কমিশনের উপসচিব থাকাকালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের ওপর ১৯৬৬ সালে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন তিনি; পাকিস্তান জাতীয় পরিষদে এটিই ছিল এ বিষয়ে প্রথম প্রতিবেদন।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি পরিচিত ব্যক্তি ছিলেন।

১৯৭২-৭৩ সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হলে সেপ্টেম্বরে মুহিত হন বিশ্বব্যাংকে বাংলাদেশের পক্ষে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা গ্রুপের বিকল্প নির্বাহী পরিচালক।

১৯৭৭-৮১ পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন তিনি এবং ১৯৮১ সালে স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়ে দেন।

১৯৮২ সালে ২৪ মার্চ এইচ এম এরশাদ ক্ষমতা দখল করলে তাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী করার প্রস্তাব দিলে তিনি শর্ত সাপেক্ষে রাজি হন।

শর্তটি ছিল নির্দলীয় সরকার গঠন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে; এরশাদ কথা না রাখলে দুই বছরের মাথায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন মুহিত।

এরপর তিনি বিশ্বব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিষ্ঠাতা সভাপতি; সরকার তাঁকে ২০১৬ সালে স্বাধীনতা পদকে ভূষিত করে।

স্বাধীনতাযুদ্ধে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ, জনপ্রশাসন, অর্থনীতি ও রাজনৈতিক বিষয়ে মুহিত বই লিখেছেন ৪০টি।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের।

তথ্য সূত্র – প্রথম আলো, ছবি – ইন্টারনেট, সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিতআমাদের টাঙ্গাইলখবরবাংলাটাঙ্গাইল খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
0

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বরপ্লেট...

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে জং ধরা দুটি বাক্স থেকে রকেট লঞ্চারসদৃশ ১২টি বস্তু ও গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া...

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
0

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ২৮ অক্টোবর বেলা ১২ টা ৩০ মিনিটে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি...

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সতর্ক করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সতর্ক করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
0

অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
0

লিবিয়ার মিসরাতা থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার দিবাগত রাত ৪টা ৫১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাঁরা বাংলাদেশে...

Next Post

৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া হবে জুনে

সর্বেশষ

১৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড

১৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

সখীপুরে ১২ রকেট লাঞ্চার উদ্ধার

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In