মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

ঢাকা-৯ আসন

সেবা নেই, বিল নেইসহ ৬ দফা ইশতেহার ঘোষণা তাসনিম জারার

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
in রাজনীতি
A A
সেবা নেই, বিল নেইসহ ৬ দফা ইশতেহার ঘোষণা তাসনিম জারার

সেবা নেই, বিল নেইসহ ৬ দফা ইশতেহার ঘোষণা তাসনিম জারার

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। এ সময় নিজেকে এলাকার ‘ঘরের মেয়ে’ উল্লেখ করে ফুটবল প্রতীকে ভোট চান তিনি।

আরও পড়ুন

জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

ইশতেহার ঘোষণা করে তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে এসব বিষয় সংসদে আইন আকারে বাস্তবায়নের উদ্যোগ নেবেন এবং এলাকার মানুষের কাছে জবাবদিহিমূলক একটি কাঠামো গড়ে তুলবেন।

গ্যাস সংকট নিরসনকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, গ্যাস না থাকলে মাসিক বিল নেওয়া যাবে না। এ জন্য সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব উত্থাপন করা হবে। পাশাপাশি পাইপলাইন সমস্যার দায় নিয়ে সরকারকে ন্যায্যমূল্যে এলপিজি সরবরাহে বাধ্য করতে কাজ করবেন বলে জানান তিনি। এলপিজি বাজারে সিন্ডিকেট ভাঙতেও কঠোর অবস্থানের কথা বলেন এই স্বতন্ত্র প্রার্থী।

নাগরিক সেবার অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তাসনিম জারা বলেন, বর্ষা শুরুর আগেই ড্রেন পরিষ্কার করা হবে এবং বাসাবাড়ির সামনে ময়লার স্তূপ আর থাকতে দেওয়া হবে না। ওয়াসা বা সিটি করপোরেশন যে সংস্থাই রাস্তা কাটুক না কেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতে মুগদা হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা দূর করতে কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। পাশাপাশি পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিক সরঞ্জাম দিয়ে ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তরের কথাও বলেন তিনি।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছর কাজ করবে এমন স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের ঘোষণা দেন এই প্রার্থী। নারী স্বাস্থ্যসেবার অংশ হিসেবে হাসপাতাল ও সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য সাশ্রয়ী চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস এবং নারীবান্ধব টয়লেট নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

মাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে ধরে তাসনিম জারা বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদন ও সমাজকল্যাণমূলক কাজের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা মাদক থেকে দূরে থাকে। মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

এলাকার নিরাপত্তা বাড়াতে স্কুল, গার্মেন্টস এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান তাসনিম জারা। গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত আসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শিক্ষা খাতে সংস্কারের কথা জানিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, স্কুলে ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। মেধা ও স্বচ্ছতার ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব, লাইব্রেরি এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও এআই শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সহজ শর্তে ঋণ ও স্টার্টআপ ফান্ড চালুর ঘোষণা দেন তাসনিম জারা। কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে সাশ্রয়ী কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় একটি স্থায়ী অফিস চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি এসে অভিযোগ জানাতে পারবেন। নাগরিক অভিযোগের অগ্রগতি জানাতে একটি ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালুর ঘোষণাও দেন ফুটবল প্রতীকের এই প্রার্থী।

তথ্য সূত্র : প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গ্যাস সংকটঢাকা-৯ আসনতাসনিম জারাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী ইশতেহারমাদকবিরোধী আন্দোলনশিক্ষা সংস্কারসেবা নেই বিল নেইস্বতন্ত্র প্রার্থী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৩৩ অপরাহ্ণ
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় যোগ দিতে টাঙ্গাইল আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জামায়াতসহ...

টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৮:৪৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ না করা ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় ও জেলার সাধারণ সম্পাদকসহ জেলার শীর্ষ পদধারী অন্তত ১০০ জন নেতাকর্মীকে বহিষ্কার...

আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা...

তাসনিম জারার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে

তাসনিম জারার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:২৬ অপরাহ্ণ
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করছেন তাসনিম জারা। এরই মধ্যে তিনি গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক...

টাঙ্গাইল শহর ১নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীরা

টাঙ্গাইল শহর ১নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীরা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩০ অপরাহ্ণ
0

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। নির্বাচন এলেই উৎসবমুখর হয়ে ওঠে বাংলাদেশের মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই উৎসবের আমেজ এখন টাঙ্গাইল সদর উপজেলা জুড়ে। আগামী...

Next Post
আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

সর্বেশষ

ইবাদত ও দোয়ার মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

ইবাদত ও দোয়ার মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪৩ অপরাহ্ণ
জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল আসছেন

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

টাঙ্গাইলে কেন্দ্রীয় ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীদের বহিষ্কার

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৮:৪৩ অপরাহ্ণ
আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
সেবা নেই, বিল নেইসহ ৬ দফা ইশতেহার ঘোষণা তাসনিম জারার

সেবা নেই, বিল নেইসহ ৬ দফা ইশতেহার ঘোষণা তাসনিম জারার

ফেব্রুয়ারি ৩, ২০২৬ — মাঘ ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?