খবর বাংলা ডেস্ক :
পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ বাহিনীর জনবল ঘাটতি পূরণে দ্রুত সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শূন্য পদ পূরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











