খবর বাংলা ডেস্ক :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে শেষ হবে। পরীক্ষায় নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি রয়েছে।
গত ১৮ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি ৩ মার্চ পুনরায় জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো—
এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডব্লিউ।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
এদিকে বর্ধিত সময়ের ফরম পূরণ কার্যক্রম চলমান রয়েছে। ফরম পূরণ শেষ হবে ২৪ জানুয়ারি এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
তথ্য সূত্র : প্রথম আলো











