খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে এক দিনের ব্যবধানেই আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে নতুন এই দাম নির্ধারণ করে বাজুস। সকাল ১০টা থেকেই নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে নতুন করে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ফলে স্বর্ণ কিনতে ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।











