সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁর দাবি, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

হুইপ দুলু বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। তারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এ কারণে দলটির বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল নিষিদ্ধ এই সংগঠন।

বিএনপির রাজনীতির প্রসঙ্গ টেনে দুলু বলেন, বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। খালেদা জিয়া কখনো মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করেননি, তারেক রহমানও তা করবেন না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষকে জিম্মি করে পুড়িয়ে মারার রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, গোটা পৃথিবী তাদের কর্মকাণ্ড দেখছে। নিজেদের অন্যায় কর্মকাণ্ডের কারণেই দলটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে।

হুইপ আরও দাবি করেন, বিশ্বখ্যাত সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্য নেতারা।

এর আগে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অগ্নিসন্ত্রাসআওয়ামী লীগএম রুহুল কুদ্দুস তালুকদার দুলুনাটোর বিএনপিনাটোরের খবরবাংলাদেশ রাজনীতিবিএনপির বিক্ষোভরাজনৈতিক সমাবেশহুইপ দুলু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।...

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। মর্মান্তিক এ ঘটনায় মা ও মেয়ের দুজনেরই মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে...

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর...

ঘনঘন রাজনৈতিক অস্থিরতা উদ্যোক্তাদের স্বস্তি কেড়ে নিচ্ছে: ওয়াহিদউদ্দিন

ঘনঘন রাজনৈতিক অস্থিরতা উদ্যোক্তাদের স্বস্তি কেড়ে নিচ্ছে: ওয়াহিদউদ্দিন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
0

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে একটি...

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল এক বস্তা চিঠি

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল এক বস্তা চিঠি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ — অগ্রহায়ণ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ
0

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিঠির মধ্যে রয়েছে নানা মানুষের ব্যক্তিগত কষ্ট, ভালোবাসা,...

Next Post
ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, প্রকাশ করছে না বোর্ড

ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, প্রকাশ করছে না বোর্ড

সর্বেশষ

ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, প্রকাশ করছে না বোর্ড

ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, প্রকাশ করছে না বোর্ড

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হুইপ দুলু

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত দেওয়া হয়নি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত দেওয়া হয়নি: মাহদী আমিন

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৭ অপরাহ্ণ
জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক মঙ্গলবার, সম্প্রচার হবে বিটিভিতে

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক মঙ্গলবার, সম্প্রচার হবে বিটিভিতে

নভেম্বর ২৩, ২০২৬ — অগ্রহায়ণ ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In