বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

‘আমার ও পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানি

ফেব্রুয়ারি ৩, ২০২৫ — মাঘ ২১, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১:৪১ অপরাহ্ণ
in খেলা
A A
‘আমার ও পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানি

‘আমার ও পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানি

এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে অনেক বিতর্ক হয়েছে। এসব বিতর্কের মাঝে নতুন খবর আসে স্পট ফিক্সিং নিয়ে। বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) অন্তত ১০ জন ক্রিকেটার এবং চারটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তদন্ত করছে। যেখানে ক্রিকেটারদের নামও প্রকাশ করা হয়।

এর পর শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে ফিক্সিং সন্দেহে এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও বিকেলে বিসিবি সংবাদবিজ্ঞপ্তি দিয়ে জানায়, খবরটি সত্যি নয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়। যেখানে তিনি গত কয়েক দিন কী পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে তা জানিয়েছেন।

আরও পড়ুন

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ভিনির গোল

বিজয় বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিজয়। আশা করি আপনারা ভালো আছেন। গত চার-পাঁচদিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। আসলে ওরকম পরিস্থিতিতে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি। যখন কালকে দেখলাম আমাদের বিসিবি, আমাদের গার্ডিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরে আসলে কথা বলার সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়।
আমি বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গাতে গত তিন-চারদিন ধরে যা দেখে আসছি এটা কোন খেলোয়াড়ের জন্যই কাম্য নয়।

যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাশালা মিশিয়ে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকে দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা যারা এই নিউজগুলোকে সুন্দর বাহবা দিয়েছেন বা প্রমোট করেছেন। উকিল নোটিশ এক-দুদিনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। একটা কথা বলি, আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে তা ভবিষ্যতে যেতে পারে তা অন্য কোনো খেলোয়াড়ের উপর দিয়ে। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোন নিউজ তার কথা না শুনে, যেকোন একটা তথ্য পেয়ে নিউজ করে দেয়া আসলে জানি না আপনারা কী মজা পান।

কিন্তু একবার

ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কী যায়, তার মানসিক অবস্থাটা কী থাকে। সবশেষ একটা কথা বলি এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের উপরে একজন মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করেছেন যেটা একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করেছেন তারা একদমই ক্রিকেটের ভালো চান না। তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।

তাদেরকে আমি বলতে চাই এসব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। আমি অবশ্যই আমার সমর্থক, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, ইতিবাচক কথা বলেছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান দেখিয়েছে, যারা ইতিবাচক ছিল, পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা আমার সত্যটাকে প্রচার করেছে এবং আমাকে ভালোবাসে।

মিডিয়াতেও আছে যারা আমাকে নিয়ে ইতিবাচক নিউজ করেছে, যারা বুঝেছে একদমই এটা মিথ্যা। তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা আমাদের কাছের মানুষ অবশ্যই। যারা হলুদ সাংবাদিকতা করেন, যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন, যারা ভিউয়ের সাংবাদিকতা করেন তাদের কাছে অনুরোধ একবার ভেবে দেখবেন আপনার পরিবারের উপর দিয়ে কী যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কী যেতে পারে। আপনার না দেখে, না বুঝে, প্রমাণ ছাড়া নিউজ করার ফলে।

মানুষকে সবার সামনে থাপ্পর মারার পরে পরবর্তীতে যেয়ে তাকে সরি বলে সেটা সমাধান হতে পারে না। আপনারা যে নিউজটা করেছেন সেটা আমার মানসম্মান হয়েছে, আমার এত বছরের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আমি জাতীয় দলে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কী রকম ক্যারিয়ার হবে আমি জানি না। কেমন হতে পারে, কেমন অবস্থায় থাকতে পারি আমি জানি না।

আপনাদের কারণে আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে, আমার সম্মান হুমকির মুখে পড়েছে। আমার আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি, অসম্মানিত হয়েছি এটার দায়ভার কে নেবে। আপনারা যতই ‍সরি বলেন এটা তো উঠে আসবে না। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি, কাল-পরশুর মধ্যে এটা পেয়ে যাবে। তারপর এটা পাবলিকলি আমি প্রকাশ করব।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ‘আমার ও পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানিkhabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৯ অপরাহ্ণ
0

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি। তবে ম্যাচ শেষে তার পারফরম্যান্সের চেয়েও...

পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ভিনির গোল

পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ভিনির গোল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
0

স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র। এই ম্যাচে দুটি গোল করার মাধ্যমে গ্রুপ পর্বের তিন ম্যাচে তার...

৩২ মাস পর মাঠে নামলেন নেইমার

৩২ মাস পর মাঠে নামলেন নেইমার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১২ পূর্বাহ্ণ
0

দীর্ঘ ৩২ মাস পর হলুদ জার্সিতে মাঠে নামলেন নেইমার। অনেক জল্পনার শেষে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামানো হয়নি তাকে। অবশেষে স্কটল্যান্ডের...

তৃতীয় স্থান অধিকারী দলগুলো নক আউটে যাবে যেভাবে

তৃতীয় স্থান অধিকারী দলগুলো নক আউটে যাবে যেভাবে

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট, যার ফলে ফিফা প্রতিযোগিতার কাঠামো ও নিয়মে এনেছে...

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, ১৮ গোলের ১৬টিই এসেছে অ-চ্যাম্পিয়নদের বিপক্ষে

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, ১৮ গোলের ১৬টিই এসেছে অ-চ্যাম্পিয়নদের বিপক্ষে

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
0

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এখন আর্জেন্টিনার অধিনায়ক Lionel Messi। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। এই কীর্তির মাধ্যমে তিনি...

Next Post
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বেশষ

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৯ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৫ অপরাহ্ণ
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In