শনিবার, জুলাই ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব স

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে ভারতীয় মদ ব্যবসায়ীরা সরব

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

আর মাত্র ২/৩ দিন পরই ঈদ। আর এই ঈদকে সামনে রেখে অবৈধ ভারতীয় মদ ব্যবসায়ীরা নতুন করে খোলস মেলতে শুরু করেছে। তাদের আনাগোনা বেড়ছে শহরের বিভিন্ন স্থানে। জেলার অন্যান্য উপজেলার পুরোনো স্পট পরিচালনাকারীরাও তাদের কর্মকান্ড বাড়িয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস একাংশের দুর্নীতি, উদাসীনতা-দায়িত্বহীনতায় জেলাব্যাপী ভারতীয় মদ ও অন্যান্য মাদকের বিস্তার বেড়েছে। আর বর্তমান সময়ে জেলা পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মহাসড়ক দিয়ে যাতায়াতকারী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দেয়া। এই সুযোগটাই গ্রহণ করছে মাদক ব্যবসায়ীরা।

আরও পড়ুন

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

অনুসন্ধানে জানা যায়, টাঙ্গাইলে ভারতীয় মদের রয়েছে অন্তত ২৫-৩০টি সক্রিয় স্পট। তার মধ্যে টাঙ্গাইল পৌর শহরের আদালত পাড়া, হাউজিং এলাকা; মির্জাপুরের কলেজ রোড, গোড়াই, হাটুভাঙ্গা; হামিদপুর ব্যাংক কলোনী এলাকা, দেলদুয়ারের পাথরাইল; মধুপুরের ভাইঘাট, জলছত্র এলাকা উল্লেখযোগ্য।

বিশ^স্ত একটি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই তারা ভারতসহ বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মদ বিক্রি করে থাকে। কিভাবে ভারতীয় মদ টাঙ্গাইলে প্রবেশ করে জানতে চাইলে সূত্রটি জানায়, টাঙ্গাইল থেকে সিলেট যাতায়াত করা যাত্রীবাহী বাসে করে অধিকাংশ চালান টাঙ্গাইলে ঢোকে। এছাড়াও বিভিন্ন ভিআইপি গাড়ি, ব্যক্তিগত গাড়ি, ট্রাক এমনকি ট্রান্সপোর্ট কোম্পানীর মিনি কাভার্ড ভ্যানেও আসছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সূত্রটি আরো জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের অসাধু কয়েকজন কর্মকর্তা সারা জেলায় বিদেশী মদের ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিয়ে নিরাপত্তা দিয়ে থাকে। অপরদিকে পুলিশের বিশেষ একটি সূত্র জানায়, পুলিশ মদ উদ্ধারের চাইতে ইয়াবা, হেরোইন বা গাঁজা উদ্ধারে আগ্রহী বেশী। ভারতীয় মদ নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। সেই সময় টাঙ্গাইলে ভারতীয় মদের সহজলভ্যতা কমে যায়। তবে ঈদকে সামনে রেখে চক্রগুলো আবার সক্রিয় হয়েছে বলে জানা যায়।

একটি বিশেষ অনুসন্ধানে জানা যায়, শহরের আদালত পাড়ায় স্যানেটারি সরঞ্জাম বিক্রির আড়ালে একজন ব্যবসায়ী নিয়মিত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ বিক্রি করে চলেছেন। সেই মদের সাপ্লাই চেইন মধুপুরের তারই এক নিকট আত্মীয়। অনুসন্ধানে আরো জানা যায়, মধুপুরের ওই ব্যক্তি কালিহাতীতেও ভারতীয় মদ সরবরাহ করেন।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের কর্মকর্তাদর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাদের কাজের স্বচ্ছতা নিয়েও জনমনে অনেক প্রশ্ন রয়েছে। এবিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আদিবুল ইসলাম বলেন, মাদক নিয়ে কাজ আসলে আমাদের রুটিন কাজ। মাদক ধরতে হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এটা আমাদের রুটিন কাজ। ঈদ উপলক্ষে আমরা নতুন করে কাজ শুরু করব বিষয়টা এমন নয়। মাদক নিয়ে আমাদের সারাবছরই কাজ হয়, প্রতিদিনই কাজ হয়। এমনকি এই মুহূর্তেও কাজ হচ্ছে। যেহেতু ঈদের সময় বিভিন্ন জায়গা থেকে মানুষজন বাড়িতে আসে, তাই এই সময়টাতে যেন মাদকের প্রকোপ না বাড়ে, সেদিকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এভাবে প্রশাসনের নিরবতা, দুর্বলতা ও দুর্নীতির সুযোগে দেশজুড়েই গড়ে উঠেছে এক ভয়াবহ কালোবাজার। যা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই বিপন্ন করছে না, বরং দেশের রাজস্ব ব্যবস্থাকেও করছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ মদঈদ প্রস্তুতিটাঙ্গাইলটাঙ্গাইল পুলিশভারতীয় মদমাদক ব্যবসামাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৭-৮ ঘণ্টা, কোথাও এরও কম সময় বিদ্যুৎ মিলছে। বৈরী...

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই)...

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত...

Next Post
শত্রুপক্ষকে শিক্ষা দিতে আরো ভয়ংকর ড্রোন হামলা ইরানের

শত্রুপক্ষকে শিক্ষা দিতে আরো ভয়ংকর ড্রোন হামলা ইরানের

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In